Thursday, June 25, 2026

Kashmir-Pandit : হিন্দু পণ্ডিতদের কাশ্মীর ছাড়ার হুমকি – চিঠি দিল পাক জঙ্গি সংগঠন

Date:

Share post:

হিন্দু পণ্ডিতদের অবিলম্বে কাশ্মীর ছেড়ে চলে যেতে হবে । আর কাশ্মীরে থাকলে সপরিবারে মরতে হবে। এবার এভাবেই কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের হুমকি চিঠি দিল পাকিস্তানের জঙ্গি সংগঠন । পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-ইসলাম এই হুমকি চিঠি পাঠানোর কথা স্বীকার করে নিয়েছে। কাশ্মীরের পণ্ডিত সম্প্রদায়কে তারা জানিয়েছে, হয় কাশ্মীর ছাড়ো নয় মরো।

এদিকে মাত্র কয়েকদিন আগেই রাহুল ভট্ট নামে কাশ্মীরের পণ্ডিত সম্প্রদায়ের এক যুবককে গুলি করে খুন করে জঙ্গিরা। পাক জঙ্গি সংগঠন ‘কাশ্মীর টাইগার্স এই হামলার দায় স্বীকার করলেও এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি কাশ্মীর পুলিশ। তারপরেও কাশ্মীরি পণ্ডিতদের উদ্দেশ্য করেই হুমকি দিয়েছে জঙ্গিরা।

স্বাভাবিকভাবেই উপত্যকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাণভয়ে আতঙ্কে কাঁপছেন কাশ্মীরি পন্ডিতরা। একের পর এক জঙ্গি সংগঠন কাশ্মীরি পণ্ডিতদের হুমকি দিয়ে চলেছে। হত্যা করে চলেছে। শুধু তাই নয় হুমকি চিঠিতে জঙ্গি সংগঠন নাকি স্পষ্ট করে লিখে দিয়েছে , কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা যতই বাড়ানো হোক, মরতে তাদের হবেই।

Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...