Friday, June 26, 2026

বুদ্ধপূর্ণিমায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ বুদ্ধপূর্ণিমা। বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি। সোমবার সকালে দেশবাসীকে বুদ্ধপূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে একটি ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:গুমোট গরম থেকে রেহাই, স্বস্তির বার্তা আবহাওয়া দফতরের


ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন,’বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভগবান বুদ্ধের শিক্ষা আমাদের সকলের জন্য শান্তি, অহিংসা, ঐক্য এবং ভালোবাসার পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করুক।’





অন্যদিকে সোশ্যাল মিডিয়াতেও বুদ্ধপূর্ণিমায় সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভগবান বুদ্ধ এই পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেছিলেন। এবং কঠোর অনুশীলনের পর এই তারিখে বোধি লাভ করেছিলেন।তাই বৌদ্ধ ধর্মলম্বীদের জন্য এই দিনটি সবচেয়ে বড় এবং পবিত্র দিন হিসাবে পালিত হয়।

পশ্চিমবঙ্গ বুদ্ধজয়ন্তী উদযাপন কমিটির পরিচালনায় আজ, ১৬ মে গান্ধী মূর্তির পাদদেশে, মেয়ো রোডে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি, বিশ্বশান্তি ও বিশ্ববাসীর মঙ্গল প্রার্থনায় ভগবান গৌতম বুদ্ধের অনুসারী-সহ বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে ওই উৎসব পালন করবেন। রাজ্য সরকারের বিশিষ্ট মন্ত্রী, সাংসদ, বিধায়ক-সহ বিদেশী রাষ্ট্রদূত ও উপরাষ্ট্রদূতরাও উৎসবে উপস্থিত থাকবেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...