Friday, June 26, 2026

গুমোট গরম থেকে রেহাই, স্বস্তির বার্তা আবহাওয়া দফতরের

Date:

Share post:

বঙ্গে এবার আগাম বর্ষা। স্বস্তি দিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে বৃষ্টি।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, প্রাক্‌-বর্ষার জেরে মঙ্গলবার থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। একই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার জন্য। রবিবার আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। পাশাপাশি, আগামী তিন দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:আমজনতার হেঁশেলে টান! দাম বাড়ল কেরোসিনের


আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে দুই বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের মতো দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি হবে।

এদিকে ,রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের দুই জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভেজার পূর্বাভাস রয়েছে। ১৭ মে, মঙ্গলবার পর্যন্ত আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে, উত্তরের পাহাড়ি এলাকাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আন্দামানে ঢুকে পড়তে পারে মৌসুমি বায়ু। তার আগে প্রাক্‌-বর্ষার বৃষ্টিতে আবারও দুর্যোগের আশঙ্কা রয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...