Thursday, March 19, 2026

জম্মু-কাশ্মীর নিয়ে ফের নাক গলানোর চেষ্টা পাকিস্তানের, কড়া প্রতিক্রিয়া ভারতের

Date:

Share post:

জম্মু-কাশ্মীর(Jammu Kashmir) ইস্যুতে পাকিস্তানের(Pakistan) নাক গলানোর ঘটনা নতুন কিছু নয়। সেই ধারা অব্যাহত রেখে সম্প্রতি পাক সংসদে পাশ হয়েছে জম্মু-কাশ্মীরের পুনর্বিন্যাস প্রক্রিয়া প্রস্তাব। পাকিস্তানে পাশ হওয়া সেই প্রস্তাবকে খারিজ করার পাশাপাশি মঙ্গলবার এই ঘটনার কড়া প্রতিক্রিয়া দিল ভারত(India)। দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি(Arindam Bagchi) স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, এই বিষয়ে হস্তক্ষেপের কোনও অধিকার নেই ইসলামাবাদের।

এদিন ভারতের বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, “ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের পুনর্বিন্যাস প্রক্রিয়া নিয়ে যে প্রহসনমূলক প্রস্তাব পাশ হয়েছে তাকে আমরা খোলাখুলি খারিজ করে দিচ্ছি। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনও অধিকারই নেই পাকিস্তানের। যার মধ্যে ভারতের সেই অঞ্চলও রয়েছে যেটি পাকিস্তান বেআইনি ও বলপূর্বক হস্তক্ষেপ করে রেখেছে।” সেই সঙ্গে বিদেশ মন্ত্রক আরেকবার মনে করিয়ে দিয়েছে, “কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সমগ্র অঞ্চল চিরকালই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।”

আরও পড়ুন:ত্রিপুরার পর এবার হিমাচলেও মুখ্যমন্ত্রী মুখের বদল ঘটাতে পারে বিজেপি, এগিয়ে অনুরাগ

উল্লেখ্য, চলতি মাসে জমা পড়েছে জম্মু ও কাশ্মীরের পুনর্বিন্যাস প্রক্রিয়ার চূড়ান্ত খসড়া। ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভেঙে দেওয়া হয়। এরপরই নিশ্চিত হয়ে যায়, সংবিধানের নিয়ম মেনে এবার এখানকার লোকসভা ও বিধানসভার আসনেরও পুনর্বিন্যাস করতে হবে। অবশেষে প্রায় আড়াই বছর পরে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।




Related articles

ভোটের আবহে উত্তপ্ত হাড়োয়া! নৃশংস খুন তৃণমূল কর্মী

বাংলায় (West Bangal Election) ভোট ঘোষণা হওয়ার পরই হিংসা শুরু বিরোধীদের। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় উদ্ধার...

চকলেটের প্রলোভন, তারপর মর্মান্তিক পরিণতি — নন্দগ্রামে চার বছরের শিশুহত্যায় গ্রেফতার প্রতিবেশী যুবক

বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগান তোলা বিজেপিশাসিত রাজ্যেই চার বছরের শিশুকন্যাকে (Child Girl) চকোলেটের লোভ দেখিয়ে খুন। চাঞ্চল্য...

আইপিএলের আগেই বিরাট চমক, নিজস্ব স্টেডিয়াম বানাল শাহরুখের দল

আইপিএল শুরুর আগে বিরাট চমক দিল নাইট রাইডার্স। নিজস্ব স্টেডিয়াম বানিয়ে ফেলল শাহরুখ খানের দল। মার্কিন যুক্তরাষ্ট্রে (United...

ফের ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাতের সম্ভাবনা! চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট প্রকাশ্যে 

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনও মুহূর্তে পারমাণবিক সংঘাত (India Pakistan Nuclear Conflict) তৈরি হতে পারে, সম্ভাবনার কথা...