Thursday, June 4, 2026

পল্লবীর লিভ-ইন-পার্টনার সাগ্নিককে রাতভর জিজ্ঞাসাবাদ পুলিশের, একাধিক অভিযোগ দায়ের

Date:

Share post:

পল্লবী মৃত্যুরহস্য নিয়ে বাড়ছে জল্পনা। সোমবার রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীর প্রেমিক সাগ্নিককে। কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার আধিকারীক আতুল ভি-এর তত্ত্বাবধানেই জেরা করা হয়। এমনকী সাগ্নিককের ফ্ল্যাটে তল্লাশিও চালায় গড়ফা থানার পুলিশ। সঙ্গে পল্লবীর মোবাইলও পরীক্ষা করে দেখা হয়েছে। সাগ্নিকের বিরুদ্ধে গড়ফা থানায় ইতিমধ্যেই একাধিক অভিযোগ দায়ের করেছে পুলিশ।

আরও পড়ুন:সবুজসাথী প্রকল্পের দৌলতে ফের শীর্ষে বাংলা, অনেক পিছিয়ে মোদি রাজ্য


সাফল্য-অর্থ-প্রেম-ব্রেক-আপ-লিভ ইন-সম্পর্কে ফাটল-মৃত্যু! কী নেই এই মৃত্যুরহস্যে?  পুলিশ সূত্রের খবর, সম্প্রতি পল্লবী ও সাগ্নিক যৌথভাবে কিছু সম্পত্তি কিনেছিলেন। সেইসমস্ত আর্থিক লেনদেনের বিষয়েও সাগ্নিককে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। মৃতের পরিবারের তরফে অভিযোগ, পল্লবীর উপার্জিত অর্থও হস্তগত করার চেষ্টা করছিলেন সাগ্নিক। সোমবার পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের পাশাপাশি সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগেও সাগ্নিকের বিরুদ্ধে মামলা হয়েছে। এই প্রেক্ষিতে পল্লবীর লিভ-ইন সঙ্গীকে গভীর রাত পর্যন্ত জেরা করল পুলিশ। সোমবার গরফা থানায় নিজে হাজির ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক অতুল ভি। মূলত, তাঁর তত্ত্বাবধানেই পুলিশের বিভিন্ন প্রশ্নের সামনে পড়তে হয় সাগ্নিককে। চাওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ তথ্যও।




জানা গেছে, পল্লবী আর সাগ্নিকের ভাড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে হুক্কা, গাঁজা-সহ নেশার জিনিসপত্র। মাসখানেক আগে থেকেই এখানে বিবাহিত পরিচয়ে থাকতে শুরু করেছিলেন তাঁরা। পল্লবীর ফোন থেকে পুলিশ জানতে পেরেছে মৃত্যুর আগে বাড়ির পরিচারিকাকে শেষ ফোন করেছিলেন পল্লবী। যদিও তাঁদের মধ্যে কী কথোপকথন হয়েছিল তা জানা যায়নি।

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...