Thursday, June 25, 2026

পি চিদাম্বরমের বাড়িতে CBI, প্রাক্তন মন্ত্রীপুত্রের বিরুদ্ধে বেআইনি লেনদেনের অভিযোগ

Date:

Share post:

ফের দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বাড়িতে হানা দিল সিবিআই। সূত্রের খবর, পি চিদাম্বরমের পুত্র কার্তি চিদাম্বরমের সংস্থার বিরুদ্ধে বৈদশিক লেনদেনে দুর্নীতির অভিযোগের মামলার প্রেক্ষিতেই এই সিবিআই রেড বলে জানা গিয়েছে।তার প্রেক্ষিতেই মঙ্গলবার সকাল থেকে চিদম্বরমের মুম্বই, চেন্নাই এবং তামিলনাড়ুর বাড়ি এবং অফিসে যায় সিবিআই। দেশের মোট ৯টি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন:পল্লবীর লিভ-ইন-পার্টনার সাগ্নিককে রাতভর জিজ্ঞাসাবাদ পুলিশের, একাধিক অভিযোগ দায়ের



সিবিআই সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন পাঞ্জাবের একটি প্রকল্পে বিদেশী নাগরিককে বেআইনিভাবে ভিসার সুবিধে দেওয়ার জন্য অবৈধভাবে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র কার্তি চিদাম্বরম। এছাড়াও ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করেছে CBI।




মঙ্গলবার সকাল থেকেই চিদাম্বরমের মুম্বই, চেন্নাই এবং তামিলনাড়ুর বাড়ি এবং অফিসে যায় সিবিআই।এছাড়াও কার্তি চিদাম্বরমের সংস্থার  মুম্বই, চেন্নাই, ওড়িশা, পাঞ্জাব এবং কর্ণাটকের বিভিন্ন দফতর ও তাঁর বাড়িতে তল্লাশি চালায় CBI।

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...