Friday, April 3, 2026

Ravindra Jadeja: সিএসকের সঙ্গে কী সম্পর্ক ছেদ করার পথে হাঁটেছেন জাদেজা?

Date:

Share post:

নেতৃত্ব বিতর্কে চেন্নাই সুপার কিংসের সঙ্গে রবীন্দ্র জাদেজার সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছে। সোশ্যাল মিডিয়ায় দু’পক্ষই পরস্পরকে আনফলো করে দিয়েছে। ফলে ভক্তরা নিশ্চিত, সিএসকে-জাদেজা সম্পর্কের শেষের শুরু।

ভারতীয় অলরাউন্ডারের ঘনিষ্ঠমহল সূত্রে যে তথ্য উঠে আসছে তাতে জানা গিয়েছে, সিএসকে ম্যানেজমেন্টের আচরণে প্রচণ্ড হতাশ এবং আহত হয়েছেন জাদেজা। তারকা অলরাউন্ডারের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘‘ও (জাদেজা) খুব হতাশ। এই ঘটনায় প্রচণ্ড আঘাত পেয়েছে। নেতৃত্বের ইস্যুটা আরও ভালভাবে সামলানো যেতে পারত। সব কিছু আচমকা ঘটে গেল। যে ভাবে বিষয়টিকে তুলে ধরা হয়েছে তাতে যে কোনও মানুষই আঘাত পাবে।’’ নেতৃত্ব বিতর্কে জাদেজার আঘাত পাওয়া প্রসঙ্গে সিএসকে সিইও জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেবে না।

তবে কি জাদেজা ও সিএসকে সম্পর্কের শেষের শুরু? সরাসরি এই প্রশ্নের উত্তর দিতে চাননি বরোদার অলরাউন্ডারের ঘনিষ্ঠ সূত্র। তাঁর বক্তব্য, ‘‘আমি এই ব্যাপারে বেশি কিছু বলতে চাই না। হ্যাঁ, ওর একটা চোট ছিল কিন্তু সেটা কতটা গুরুতর আমরা কেউ জানি না।’’ ক্রিকেট বিশেষজ্ঞদের কেউ কেউ জাদেজার চোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন। সঞ্জয় মঞ্জরেকর বলেছেন, ‘‘জাদেজা কীভাবে পুরো আইপিএল থেকে ছিটকে গেল, বুঝতে পারছি না। আমার তো মনে হয়নি যে, ও খুব বড় চোট পেয়েছে।’’

আরও পড়ুন- মেদিনীপুরের ঝুলি পূর্ণ: ফুটপাথ-প্রেক্ষাগৃহ, খড়গপুর শহরের নিরাপত্তায় কড়া নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...