Saturday, April 4, 2026

রেফারিকে চড় মেরে আজীবন নির্বাসিত কুস্তিগীর

Date:

Share post:

চলতি বছরে বার্মিংহামে বসবে কমনওয়েলথ গেমসের আসর। সেই উপলক্ষে ভারতীয় কুস্তি দল বাছাইয়ের জন্য চলছে ট্রায়াল। আর এই ট্রায়াল চলাকালীন ঘটল এক অভূতপূর্ব ঘটনা। রেফারিকে নিগ্রহ করে আজীবন নির্বাসিত হলেন কুস্তিগীর সতেন্দর মালিক। পুরুষদের ১২৫ কেজি বিভাগের ট্রায়ালে হেরে যাওয়ার পর মেজাজ হারিয়ে রেফারি জগবীর সিংয়ের উপরে চড়াও হন তিনি। এলোপাথাড়ি হাত চালাতে থাকেন। মার খেয়ে ম্যাচেই লুটিয়ে পড়েন হতচকিত রেফারি। এই ঘটনার পরেই সার্ভিসেসের সতেন্দরকে আজীবন নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, সতেন্দরের ম্যাচ ছিল আরেক কুস্তিগীর মোহিতের বিরুদ্ধে। ম্যাচ ৩-৩ পয়েন্টে শেষ হলেও, যেহেতু মোহিত শেষ পয়েন্ট পেয়েছিলেন, তাই তাঁকে বিজয়ী ঘোষণা করেন রেফারি। এতেই মেজাজ হারান সতেন্দর।

আরও পড়ুন- থমাস কাপে ঐতিহাসিক জয়, কোচ নিয়োগে জোর দিচ্ছে ব্যাডমিন্টন সংস্থা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...