Monday, April 6, 2026

করোনার মাঝেই দোসর সোয়াইন ফ্লু! কলকাতায় আক্রান্ত ১

Date:

Share post:

করোনার জেরে জেরবার গোটা বিশ্ব।তারইমধ্যে দোসর সোয়াইন ফ্লু। এবার কলকাতায় আক্রান্ত হলেন এক মহিলা। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে সত্তরোর্ধ্ব ওই মহিলার। তাঁর শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।


আরও পড়ুন:পল্লবী মৃত্যুরহস্য: আত্মঘাতী হয়েছিলেন সাগ্নিকের পুরনো প্রেমিকাও


জানা গিয়েছে সংক্রামিত ওই মহিলার বাড়ি হাওড়ায়। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হন। ভর্তির সময় তাঁর হৃদস্পন্দন যথেষ্ট বেশি ছিল। সঙ্গে ২ ফুসফুসেই সংক্রমণ ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। একাধিক পরীক্ষার পর তাঁর দেহে সোয়াইন ফ্লু থাবা বসিয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান। যদিও ওই মহিলার শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে জানানো হয়েছে। আপাতত তাঁকে বাই-প্যাপ সাপোর্টে রাখা হয়েছে।




গত বছর জুন মাসে সোয়াইন ফ্লু হানা দিয়েছিল কলকাতায়। ৩ জনের আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এবারেও বিচ্ছিন্নভাবে বেশ কয়েকজন সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...