Saturday, April 4, 2026

লোধা-শবর উন্নয়নে কমিটি: বিনামূল্যে কোচিং সেন্টার, হোমস্টে-তে আদিবাসীদের যুক্ত করা পরামর্শ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

লোধা-শবরদের উন্নয়নে নতুন কমিটি গড়ার নির্দেশ দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, লোধা শুধু নয়, শবরদের উন্নয়নেও কমিটি হবে। থাকবেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

মঙ্গলবার, মেদিনীপুরের (Medinipur) প্রশাসনিক সভায় লোধা সম্প্রদায়ের পক্ষে বালাই নায়েক তাঁদের পড়ুয়াদের লেখাপড়ার বিষয়ে আগ্রহ গড়ে তুলতে কোচিং সেন্টার গড়ে তোলার প্রস্তাব দেন। এদিন সে কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, বিনামূল্যে এলাকায় লোধা পড়ুয়াদের জন্য কোচিং সেন্টার তৈরি করা হবে। একই সঙ্গে তাঁদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে যুক্ত করা হবে। লোধা-শবর উন্নয়ন কমিটিতেও থাকবেন বালাই নায়েক।

এর পাশাপাশি, ঝাড়গ্রামে পর্যটকদের টানতে সেখানে আরও বেশি করে হোম স্টে গড়ে তোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেখানেও আদিবাসী তরুণ-তরুণীদের যুক্ত করার পরামর্শ দিয়েছেন মমতা। এবিষয়ে সভায় উপস্থিত পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে (Indramil Sen) সেলফ হেল্প গ্রুপের মেয়েদের নিয়ে ক্যাম্প তৈরি করার নির্দেশ দেন তিনি। বলেন, “এসব জায়গায় ঘুরতে এসে পর্যটকরা থাকার সুযোগ পান না। অনেক আদিবাসী ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। তাদের এই পর্যটনের সঙ্গে যুক্ত করে দাও।” সব মিলিয়ে ঝাড়গ্রামের উন্নয়নে একগুচ্ছ পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...