Wednesday, April 8, 2026

ঝাড়গ্রাম: জল সমস্যায় চেকড্যাম, নিরাপত্তায় উইনার্স টিমের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মেদিনীপুরের পরে বুধবার ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের সভা থেকে ১৩টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামের জলসমস্যা মেটাতে উপায় বাতলে দেন মমতা। একই সঙ্গে নিরাপত্তার জন্যে আদিবাসী মহিলাদের নিয়ে ‘উইনার্স টিম’ গড়ার নির্দেশ দিয়েছেন তিনি।

ঝাড়গ্রামের জলের সমস্যা নিয়ে দীর্ঘদিন নিয়ে পরিকল্পনা চলছে। ইতিমধ্যে তার কিছুটা সমাধান হলেও, আরও কয়েকটি জায়গায় সমস্যা রয়ে গিয়েছে। এই সমস্যার সমাধানে চেকড্যাম ও পুকুর কাটার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি টিউবওয়েল তৈরির কথাও বলেন মমতা।

আরও পড়ুন:CBI হাজিরা নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পার্থ

একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সীমানা পেরিয়ে অনেকেই ঝাড়গ্রামে ঢুকে পড়ছেন। এলাকায় আইনশৃঙ্খলা কঠোর করতে এবং সীমানায় নজরদারি চালাতে স্থানীয় আদিবাসী মহিলাদের নিয়ে ‘উইনার্স টিম’ গড়ার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই কলকাতা পুলিশের ‘উইনার্স টিম’ রয়েছে। এবার সেই ধাঁচে জেলায় জেলায় এই ধরনের বাহিনী তৈরি হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামের স্থানীয় আদিবাসী তরুণীদের নিয়ে ‘উইনার্স টিম’ তৈরির নির্দেশ দেন মমতা। পুলিশ সুপারকে বলেন, মহিলাদের ট্রেনিং দিয়ে টিমা গড়তে।




Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...