Saturday, April 4, 2026

আমি নই, আমরা- দলের নেতা-কর্মীদের বার্তা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

মেদিনীপুরের কর্মিসভা থেকে দলীয় নেতা-কর্মীদের একজোট হয়ে কাজ করার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আমি নই, আমরা- বুধবার, সভা মঞ্চ থেকে দলের নেতা-কর্মীদের বার্তা তৃণমূল (TMC) সুপ্রিমো।

একনজরে কী কী বললেন মমতা-
• তীব্র দহন উপেক্ষা করে লক্ষাধিক মানুষ সভায় উপস্থিত
• তৃণমূল কর্মীরা একদিন সারাবিশ্ব জয় করবে
• কর্মীরাই দলের সম্পদ
• মেদিনীপুর জেলা সংগ্রামের জেলা, একে নিয়ে আমরা গর্ব বোধ করি
• এবার থেকে যেখানে প্রশাসনিক বৈঠক করতে যাব, বুথ কর্মীদের সঙ্গে সভা করব
• নেতারা কাজের মধ্যে দিয়ে তৈরি হয়


• কিছু মানুষ কুকর্ম করে, মানুষ তাদের ঠিক চিনে প্রত্য়াখ্যান করে
• ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি’তে ৯ অগাস্ট ফের মেদিনীপুরে সভা করব
• মেদিনীপুরে সিনেমাহল হবে, আমি চাই এখানে বড় শপিংমল হবে
• মেদিনীপুরের বিদ্যাসাগর পার্কে সাইকেল হাব হবে, ৫জন কথা দিয়েছেন
• ২১ মে থেকে ৩১ মে দুয়ারে সরকার হবে
• কেন্দ্র আইসিডিএস-এর টাকা বন্ধ করেছে, কেন্দ্রের থেকে ৯২হাজার কোটি টাকা পায় রাজ্যে


• রান্নার গ্যাসের দাম রোজ বাড়ছে, ৮০০ ওষুধের দাম বেড়েছে
• যখনই লোক এসব নিয়ে প্রতিবাদ করে, তখনই হিন্দু-মুসলমানে দাঙ্গা লাগিয়ে দেয়
• ১০০দিনের কাজের টাকা ৫মাস ধরে টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র
• রাজনৈতিক ভাবে প্রতিবাদ গড়ে তুলুন, ধরনা দিন
• সবাই নয়, কয়েকটি মিডিয়াকে কিনে নিয়েছে বিজেপি
• ‘১১ বছর উন্নয়নের পথে’ দল ও সরকারের তরফ থেকে অনুষ্ঠান হবে


• ব্লকে ব্লকে রাজা রামমোহন রায়ের ২৫০তম জন্ম বার্ষিকী পালন হবে
• আমি নই, আমরা- এই স্লোগান বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো
• মেদিনীপুরে পুরনো ব্লক কমিটি চলবে অজিত মাইতির নেতৃত্ব
• যাঁরা কাজ করবেন না বাড়িতে বসে যান
• তৃণমূল কংগ্রেস আমার সৃষ্টি, আমার সৃষ্টি কখনও ব্যর্থ হয় না

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...