Wednesday, April 8, 2026

Pallavi Dey death: ২৬ মে পর্যন্ত সাগ্নিক চক্রবর্তীর পুলিশ হেফাজতের নির্দেশ

Date:

Share post:

অভিনেত্রী পল্লবী দে (Pallavi Dey)কে খুনের অভিযোগে গত কালই গ্রেফতার করা হয়েছে তাঁর প্রেমিক সাগ্নিক চক্রবর্তীকে (Sagnik Chakraborty)। এবার ২৬ মে পর্যন্ত সাগ্নিক চক্রবর্তীর পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত (Alipur Court)।

উল্লেখ্য পল্লবীর রহস্যজনক মৃত্যু ঘিরে ক্রমাগতই ধোঁয়াশা বাড়ছিল। পল্লবী দে এর পরিবার এবং প্রতিবেশীদের বয়ান গ্রহন করার পর দফায় দফায় জেরা করা হয় তাঁর লিভ-ইন- পার্টনার সাগ্নিককে। গত রাত থেকেই তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। কথাবার্তায় অসঙ্গতি পায় পুলিশ, এমনকি পুলিশের তরফ থেকে বলা হয় সাগ্নিকের গতিবিধি বেশ সন্দেহজনক। আর সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা যায়। এর আগেই মঙ্গলবার সকালে ফ্ল্যাটের টাকা সহ সাগ্নিকের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন সাগ্নিকের বাবা। পুলিশ সূত্রে খবর, ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৪২০, ৪০৩, ৪০৬, ৩৪১, ৩২৩, ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে সাগ্নিকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা যায় সাগ্নিকের ব্যাঙ্কের লেনদেনে অসংগতি রয়েছে। শুধু তাই নয় গোটা ঘটনায় সাগ্নিকের ভূমিকা বেশ সন্দেহজনক। বুধবার ধৃতকে আদালতে তোলা হলে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় পুলিশ । সেই আবেদনে সাড়া দিয়ে আগামী ২৬ মে পর্যন্ত সাগ্নিক চক্রবর্তীর পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত (Alipur Court)।



Related articles

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...