Tuesday, June 9, 2026

ভয়াবহ দুর্ঘটনা: গুজরাটে লবণ কারখানার দেওয়াল ভেঙে মৃত ১২

Date:

Share post:

ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটল গুজরাটের মোরবিত এলাকায়। এই এলাকার একটি লবণ তৈরির কারখানার দেওয়াল ভেঙে মর্মান্তিক মৃত্যু হল ১২ জনের। আহত হয়েছেন আরও বহু মানুষ। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য। পাশাপাশি ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে গুজরাটের মোরবির হালভাদ GIDC কারখানার একটি দেওয়াল ভেঙে পড়ে। তখন ওই কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। দুর্ঘটনার জেরে দেওয়াল চাপা পড়ে যান কারখানায় কর্মরত শ্রমিকরা। তড়িঘড়ি উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয়রা। পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশকে। এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ১২ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। এখন অনেকে চাপা পড়ে চয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকে। অনুমান করা হচ্ছে, হতাহতের সঙ্খ্যা আরও বাড়তে পারে। এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে ক্ষতিপুরণ ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। মৃত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে গুজরাত সরকারও।




Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...