Thursday, June 4, 2026

Saltlake:এবিভিপি-র বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

Date:

Share post:

কলকাতার (Kolkata) শান্ত পরিবেশকে অশান্ত করতে ময়দানে নামল এবিভিপি (ABVP)। এসএসসি (SSC)নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে এবার বিকাশ ভবন (Bikash Bhawan)অভিযান কর্মসূচী এবিভিপি-র। পুলিশের কথা না মেনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলেন এবিভিপি-র (ABVP) সদস্য ও সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে, বিক্ষোভকারীদের ঠেকাতে লাঠি চার্জ করতে বাধ্য হয় পুলিশ। তাতেও কাজ না হওয়ায় পরবর্তীতে ব্যবহার করা হয় জলকামান। যা ঘিরেই রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় সল্টলেক (Saltlake) চত্বরে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চাকরি প্রার্থীদের নিয়োগের গোটা বিষয়টি দেখার কথা জানিয়েছেন। শিক্ষামন্ত্রী কিছুদিন আগেই জানিয়েছেন সব দিক বিচার করে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। নতুন করে পদ তৈরিও করাও হচ্ছে বলে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। তারপরও শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে এবিভিপি-র এই বিকাশ ভবন অভিযান কর্মসূচী। এই অভিযানের জন্য বুধবার দুপুরে করুণাময়ী এলাকায় জমায়েত করতে শুরু করেন এবিভিপি-র নেতা, কর্মী, সমর্থকরা। প্রায় দুপুর আড়াটে নাগাদ কর্মসূচি শুরু হয়। এবিভিপি-র মিছিল কিছুটা এগোতেই ইন্দিরা মোড়ে তাঁদের আটকে দেয় পুলিশ।ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু, পুলিশি বাধা অমান্য করেই এগোনোর চেষ্টা করে আন্দোলনকারীরা, ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে এক প্রকার বাধ্য হয়েই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে পুলিশ। তারপর জলকামানের ব্যবহার করা হয়। এবিভিপি ছাড়াও টেট উত্তীর্ণদের আন্দোলন মিছিলেও এ দিন অবরুদ্ধ হয় সল্টলেক। কিছু সময়ের জন্য ব্যহত হয় যান চলাচল।



Related articles

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...