Tuesday, April 7, 2026

CBI হাজিরা নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পার্থ

Date:

Share post:

SSC নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে CBI দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
সিঙ্গেল বেঞ্চ। আজ, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে নিজাম প্যালেসে CBI-এর মুখোমুখি হতে হবে প্রাক্তন পার্থবাবুকে। অন্যথায় তদন্তের স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিতে পারবে।

আদালতের এমন নির্দেশের পরই রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। CBI অধিকারিকরাও জিজ্ঞাসাবাদের জন্য তৎপরতার শুরু করে দিয়েছেন। নিজাম প্যালেসে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।

এরই মধ্যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আইনজীবী অনিন্দ্য মিত্র তাঁর হয়ে আবেদন জানিয়েছেন। অনিন্দ্য মিত্র বলেন, আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। কিন্তু আদালত এটা ঠিক করে দিতে পারে না তদন্তের স্বার্থে কাকে ডাকতে হবে। তদন্তকারী সংস্থার যে কাজ তা আদালত করছে। সেটা আদালত করে দিতে পারে না। এই মর্মে ডিভিশন বেঞ্চে আবেদন করেন পার্থবাবুর আইনজীবী। এবিষয়ে মামলা করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। দুপুর সাড়ে তিনটে এই মামলার শুনানি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:Wriddhiman Saha: বাংলার হয়ে আর খেলতে চাননা ঋদ্ধি, সিএবি থেকে চাইলেন ‘এনওসি’: সূত্র

প্রসঙ্গত, আজ বুধবার ১১১ পাতার নির্দেশনামায় SSC নিয়োগ মামলায় CBI তদন্তেই সিলমোহর দেয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। এই ঘটনাকে “Public Shame” বলে আখ্যা দেয় ডিভিশন বেঞ্চ। বহাল রাখে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে। ডিভিশন বেঞ্চ এদিন বাগ কমিটির রিপোর্ট গ্রহণ করে এবং সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপের দরকার নেই বলে স্পষ্ট জানিয়ে দেয়। এরপরই সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে CBI হাজিরার নির্দেশ দেন।




Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...