Saturday, April 4, 2026

আয় বৈষম্য: শহরাঞ্চলেও ১০০ দিনের কাজের সুপারিশ প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের

Date:

Share post:

দেশের অর্থনৈতিক বৈষম্য চরম আকার ধারণ করেছে। ভয়াবহ এই পরিস্থিতিতে কিছুটা সাম্য ফেরাতে গ্রামাঞ্চলের মতো শহরাঞ্চলেও বেকারদের জন্য নিশ্চিত রোজগারের (Urban Job Guarantee Scheme) বন্দোবস্ত করার পরামর্শ দিয়েছে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কমিটি(PM economic advisory committee)। এই কমিটির সুপারিশ আর্থিক অসাম্য কমাতে সামাজিক ক্ষেত্রে আরও বেশি অর্থ বরাদ্দ করা উচিত সরকারের। গ্রামের মতো শহরেও চালু হোক একশো দিনের কাজের প্রকল্প।

সম্প্রতি ভারতীয়দের আয় বৈষম্যের এক করুণ রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, ৯০ শতাংশ ভারতীয়র মাসিক আয় ২৫ হাজার টাকার নিচে। ভারতে মোট যে পরিমাণ বেতন দেওয়া হয় তার ৩৫ শতাংশই যায় সবচেয়ে ধনী ১০ শতাংশ মানুষের পকেটে। সবচেয়ে কম বেতনে কর্মরত ১০ শতাংশ মানুষ দেশে মোট প্রদেয় বেতনের মাত্র ১.৭ শতাংশ রোজগার করেন। ‘দ্য স্টেট অব ইনইক্যুয়ালিটি ইন ইন্ডিয়া’ নামের ওই রিপোর্টে আর্থিক বৈষম্যের এই ছবি প্রকাশ্যে আসার পর তা শোধরাতে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিল প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ। আর সেই লক্ষ্যে শহরাঞ্চলেও ১০০ দিনের কাজ চালু করার পরামর্শ দেওয়া হল। শুধু তাই নয় আয় বৈষম্য কমাতে প্রয়োজনে সরকারের তরফে ন্যূনতম ভাতা দেওয়ারও পরামর্শ দিয়েছে এই কমিটি।

আরও পড়ুন:নতুন নজির, ভারতের সর্বকনিষ্ঠ বাণিজ্যিক পাইলট মৈত্রী প্যাটেল

উল্লেখ্য, একটা সময় গ্রামাঞ্চলে ন্যূনতম আয় নিশ্চিত করতে ইউপিএ সরকারের ১০০ দিনের কাজের প্রকল্পকে মাটি খোঁড়া প্রকল্প বলে কটাক্ষ করতেন নরেন্দ্র মোদি। তবে লকডাউন এর সময় এই প্রকল্পই সরকারের অন্যতম অস্ত্র হয়ে ওঠে। এর মাধ্যমে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের আয়ের ব্যবস্থা করেছিল সরকার। এই প্রকল্পকে হাতিয়ার করেই পৌঁছে গিয়েছিল সাহায্য। এবার আর্থিক বৈষম্য কাটাতেও ইউপিএ সরকারের এই প্রকল্প শহরাঞ্চলে লাগু করার পরামর্শ দিল প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...