Sunday, June 28, 2026

সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে শুক্রবার পার্থর মামলার শুনানি

Date:

Share post:

সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ অবশেষে পার্থ চট্টোপাধ্যায়ের মামলা গ্রহণ করল। আগামিকাল শুনানি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিদ্বয় হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্ত  প্রাক্তন শিক্ষামন্ত্রী  পার্থ চট্টোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ানোর পরে মামলা গ্রহণ করল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। পার্থ চট্টোপাধ্যায়ের । শুক্রবার সকালে শুনানি হতে পারে।

সিবিআই এড়াতে  সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন পার্থ। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে দুই বিচারপতি  হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্ত মামলার দায়িত্ব থেকে সরে দাঁড়ান। সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টে মামলা করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপধ্যায়। বুধবার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন পার্থ। কিন্তু আবেদনে পদ্ধতিগত ত্রুটি অছে এই কারণ দেখিয়ে মামলা ফিরিয়ে দিয়েছিল ডিভিশন বেঞ্চ। তখন পরামর্শ দেওয়া হয়েছিল জরুরি প্রয়োজন থাকলে প্রধান বিচারপতির কাছে আবেদন জানাতে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...