Monday, June 8, 2026

বারাণসী আদালতে জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানির উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

বারাণসী দায়রা আদালতে(Banaras court) চলতে থাকা জ্ঞানবাপী মসজিদ(mosque) মামলার শুনানির ওপর স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত(supreme court)। সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি নরসিংহের ডিভিশন বেঞ্চে তরফে বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এদিনই মুখ বন্ধ খামে এই মসজিদের অঞ্চলের সমীক্ষা এবং ভিডিওগ্রাফির সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট বারাণসী আদালতে জমা দিয়েছে আদালত নিযুক্ত পর্যবেক্ষক দল। জানানো হয়েছে, আগামী শুক্রবার শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চে বিকেল তিনটেয় জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি হবে যার জেরে শুক্রবার পর্যন্ত বারাণসী আদালতে শুনানি মুলতবি রাখা হয়েছে।

প্রসঙ্গত, জ্ঞানবাপীর অন্দরে সমীক্ষা এবং ভিডিয়োগ্রাফির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন, ‘অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি’-র আইনজীবী হুফেজা আহমদি। সেই আবেদনের ভিত্তিতে বারাণসী আদালতে এই মামলার শুনানির পর স্থগিতাদেশ দেয় দেশের শীর্ষ আদালত। তবে মসজিদের সংশ্লিষ্ট এলাকার সিল করার নির্দেশ এর ওপর স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতের যে আবেদন করেছিল মসজিদ কমিটি এবং সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড তাতে সাড়া দেয়নি দুই সদস্যের ডিভিশন বেঞ্চ।




Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...