Saturday, April 4, 2026

কলকাতায় করিশ্মা! চায়না টাউনের রাস্তায় শুটিংয়ে কাপুরকন্যা

Date:

Share post:

শহরে করিশ্মা কাপুর(Karishma Kapoor), বুধবার তাকে দেখতেই ভিড় জমল চায়না টাউন(China Town) এলাকায়।পথচলতি অনেকেই দাঁড়িয়ে কানাঘুষো শুনছিলেন শুটিং চলছে। কনফার্ম করতে যেই না দাঁড়িয়ে পড়া, জানা গেল শুটিং করছেন স্বয়ং কাপুর কন্যা করিশ্মা(Karishma Kapoor)।

ডেনিম শার্ট আর ট্রাউজার পরে শুটিংয়ে ব্যস্ত নায়িকা ক্যামেরার ফ্ল্যাশ এড়াতে মুখ ঢাকলেন মাস্কে। শহরের অন্যতম চাইনিজ জয়েন্ট তখন গমগম করছে। চিনা কালিমন্দিরের সামনে তিলধারণের জায়গা নেই। অভিনয় দেও-এর (Abhinay Deo) নতুন ওয়েব সিরিজ ব্রাউন’-এ নো মেক-আপ লুকে একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন বেবোর দিদি। অনেকদিন পর আবার চেনা ছন্দে করিশ্মা কাপুর।প্রোডাকশন হাউজের তরফ থেকে ছবি না তোলার আবেদন জানান হয়। কিন্তু ততক্ষণে কয়েক গুচ্ছ ক্লিক পড়ে গেছে উপস্থিত উৎসাহী মানুষের মোবাইলে।অভীক বড়ুয়ার লেখা ‘সিটি অব ডেথ’(City of death) অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজের গল্প। কলকাতার গুমোট গরম আর মাঝে মাঝে বৃষ্টিকে উপেক্ষা করেই চলল শুটিং। সূত্রের খবর খরাজ মুখোপাধ্যাায় (Kharaj Mukherjee) ও যীশু সেনগুপ্তর (Jisshu Sengupta) থাকছেন ছবিতে।কলকাতায় আরও কিছুদিন শুটিং চলবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:SSC: নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব CPIM, বেহালায় সুজন-কৌস্তভদের নেতৃত্বে মিছিল

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...