Monday, April 6, 2026

৬ টার মধ্যেই সিবিআই অফিসে হাজিরার নির্দেশ পরেশকে, অন্যথায় কড়া পদক্ষেপ

Date:

Share post:

শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে বৃহস্পতিবার দুপুর ৩টের মধ্যে সিবিআই দফতরে  হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। কিন্তু  ঠিক তিনটের সময় পরেশের আইনজীবী  সিবিআইকে ই-মেল করে জানিয়ে দিলেন যে মন্ত্রী কোচবিহারে আছেন। তিনি আরো কিছু দিন সময় চান। কিন্তু পরেশের এই জবাবে যারপরনাই ক্ষুব্ধ হয় আদালত। তার তারপরেই পরেশ অধিকারীর তরফে জানানো হয় যে সন্ধে ৬ টার সময় বাগডোগরা  থেকে বেসরকারি সংস্থার বিমানে তিনি কলকাতায় আসবেন। আর তার পরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিধাননগর কমিশনারেটকে নির্দেশ দেন পরেশ বিমানবন্দরে নামা মাত্রই তাঁকে যেন সিবিআই দফতরে পৌঁছতে সাহায্য করা হয়। আর যদি পরেশ বিমানবন্দরে না আসেন তাহলে আদালত সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। পাশাপাশি, বারবার বলা সত্ত্বেও পরেশ এব‌ং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী কেউই নির্দিষ্ট সময়ের মধ্যে সিবিআই দফতরে হাজিরা না দেওয়ায় বাবা-মেয়ে, দু’জনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করল সিবিআই।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...