Tuesday, June 23, 2026

বাংলার কালাকাঁদ, রাজস্থানের লাল মাস ! কান -এর নৈশভোজে  ভারতের জয়জয়কার 

Date:

Share post:

গত ১৭ মে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসব'(International Cannes Film Festival 2022)। এ বছর এই চলচ্চিত্র উৎসবে ভারত হল ‘কান্ট্রি অব অনার'(Country of Honor)যা উদযাপনের অন্যতম বিশেষ অঙ্গ হিসেবে ছিল ভারতীয় খানা। উৎসবের উদ্বোধনের দিন ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের নেতৃত্বে এই দলে ছিলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, এ আর রহমান, শেখর কাপুর, তামান্না ভাটিয়া, রিকি কেজ এবং আর মাধবন।

এই বিখ্যাত চলচ্চিত্র উৎসবে এদেশের প্রতিনিধিত্বকারী ভারতীয়দের সম্মান জানাতে যাঁরা তাঁর সঙ্গে রেড কার্পেটে হেঁটেছেন তাঁদের জন্য আনুষ্ঠানিক নৈশভোজ আয়োজন  করেন মন্ত্রী। আর  তারকা খচিত এই নৈশভোজের মেনুতে পরিবেশিত হয় ইন্ডিয়ান ডেলিকেসি। উৎসব মানেই খানাপিনা এমন সত্য ভারতীয়রা ছাড়া  কেই বা মানেন।

উৎসবের উদ্বোধনীর রাতে এক অসাধারণ নৈশভোজের সাক্ষী থাকল উপস্থিত অতিথিবর্গ। ডিনার মেনুতে স্থান পেয়েছিল বাংলা, গুজরাত এবং রাজস্থানের  বিভিন্ন  পদ। রান্নার দায়িত্বে ছিলেন সেলেব্রিটি শেফ মনু চন্দ্র । মেনুতে রাজস্থানী  ক্লাসিক‘পিঁয়াজ কচোড়ি’, ‘লাল মাস’ এবং ‘গাট্টে কি সবজী’। ছিল গুজরাতি‘কাড়ি এবং খিচড়ি। আর  মিষ্টিমুখে বাংলা ছাড়া আর কেই বা হতে পারে। নৈশভোজের ডেজার্টে বাংলার  কালাকাঁদ। মিষ্টিমুখের স্বাদ বদলে শেফ মনু চন্দ্র এই মিষ্টি তৈরির পরিকল্পনা।

এই বছর কান চলচ্চিত্র উৎসব ২০২২-এ ছয়টি ভারতীয় চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। চলচ্চিত্রগুলি হল ‘রকেট্রি – দ্য নাম্বি এফেক্ট’ (হিন্দি, ইংরেজি, তামিল), ‘গোদাবরী’ (মারাঠি), ‘আলফা বিটা গামা’ (হিন্দি), ‘বুম্বা রাইড’ (মিশিং), ‘ধুইন’ (মৈথিলি) এবং ‘নিরায়ে থাথাকালুল্লা মারাম’ (মালয়ালম)।

আরও পড়ুন:উড়ান ভরার ২৭ মিনিটেই জরুরীকালীন অবতরণ বিমানের , মাঝ আকাশে বিকল ইঞ্জিন

 

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...