Sunday, May 24, 2026

হুমকির জেরে পাঁচদিনের জন্য বন্ধ ঔরঙ্গজেবের সমাধিক্ষেত্র

Date:

Share post:

এবার নিশানায় মোঘল সম্রাট (Mughal emperor) ঔরঙ্গজেবের সমাধিক্ষেত্র (Aurangzeb’s tomb)। ঐতিহাসিক এই স্থান ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকির জেরে এবার বড় সিদ্ধান্ত নিল ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’ (Archaeological Survey of India)। এএসআই(ASI)-এর তরফ থেকে ইতিমধ্যেই নিরাপত্তার কথা মাথায় রেখে মঙ্গলবার থেকেই ৬ জন পুলিশকর্মীকে সমাধি ক্ষেত্রে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জানা গেছে পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত পাঁচদিনের জন্য সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য মোঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধিক্ষেত্র বিশেষ স্থান। চলতি মাসের শুরুতে ওই সমাধিস্থল দর্শনে আসেন এআইএমআইএম (AIMIM)নেতা আসাদুদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। এরপর থেকেই বিতর্ক দানা বাঁধতে শুরু করে। ওয়েইসির মহারাষ্ট্র সফর ঘিরে সমালোচনা করে শিব সেনা ও রাজ ঠাকরের দল। পাশাপাশি হুমকি দেয় রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)। এমএনএস নেতা গজানন কালে টুইটারে ক্ষোভ উগরে দেন। শিবাজির ভূমিতে মোঘল শাসকের সমাধিক্ষেত্র থাকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি স্পষ্ট জানান যদি ওই সমাধিস্থল ধ্বংস করে দেওয়া হয়, তাহলে মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারীরা সেখানে আর যাবেন না। তাই অবিলম্বে সমাধিক্ষেত্র ধ্বংস করার কথা বলা হয়। এরপরই উদ্বেগ প্রকাশ করেন উদ্ধব ঠাকরের সরকার। ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’র (ASI) তরফে জানানো হয়েছে যে আউরঙ্গাবাদে খুলদাবাদের ওই স্মৃতিসৌধের নিরাপত্তা আরও বাড়ানোর বন্দোবস্ত করা হয়েছে। সেখানে আপাতত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আগামী পাঁচদিন তা বন্ধ থাকবে। এএসআই আউঙ্গাবাদের সার্কল ইনস্পেক্টর মিলনকুমার চৌবে জানিয়েছেন পুলিশ এবং মসজিদ কর্তৃপক্ষ নিরাপত্তা নিয়ে সন্দিহান হওয়ায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।



Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...