Monday, April 6, 2026

তিনমাসের মধ্যেই সরকারি কর্মচারীদের বকেয়া DA মেটাতে হবে, নির্দেশ আদালতের

Date:

Share post:

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। আজ, শুক্রবার নির্দেশ দিল কলকাতা হাই কোর্টে।


আরও পড়ুন:পল্লবীর কোনও অ্যাকাউন্ট থেকে মোটা টাকা লেনদেন হয়নি, দাবি পুলিশের


ডিএ মামলার বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্য সরকারি কর্মচারিদের মহার্ঘ ভাতা আইনত অধিকার, মৌলিক অধিকার। তাই তা মেনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস অনুযায়ী রাজ্য সরকারী কর্মচারীদের আগামী তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে। আদালতের নির্দেশ আগামী তিন মাসের মধ্যে স্যাট-এর রায় কার্যকর করতে হবে। এই নির্দেশের ফলে স্যাটের রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।


২৬ জুলাই ২০১৯ সালে SAT যা নির্দেশ দিয়েছিল, সেই রায় বহাল রইল। এদিন নির্দেশ দিতে গিয়ে বিচারপতিরা বলেন, ”ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার।” সেই সূত্রেই তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছে আদালত।


প্রসঙ্গত, ২০১৬ সালে ডিএ সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল রাজ্য সরকারি কর্মচারী পরিষদের তরফে। এরপর থেকে মামলা একবার স্টেট অ্যাডমিনস্ট্রেটিভ ট্রাইবুনালের (স্যাট) কাছে যায়,জল গড়ায় হাইকোর্ট পর্যন্তও। মামলা চলাকালীন রাজ্য সরকারি কর্মীদের প্রশ্ন ছিল, কেন্দ্রীয় সরকারের কর্মীদের সমতুল্য ডিএ কেন পাবেন না তাঁরা? এই আবহে আদালতের পর্যবেক্ষণ, মহার্ঘ ভাতা পাওয়া কর্মীদের আইনি অধিকার। এই প্রেক্ষিতেই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...