Friday, April 3, 2026

চাঁদনি চকে অগ্নিকান্ড, পুড়ে ছাই ৪ টি দোকান

Date:

Share post:

ফের শহরে অগ্নিকাণ্ড! ভোররাতে আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে কলকাতার চাঁদনি চকে কাপড়ের দোকানে। আগুনে পুড়ে ভস্মীভূত চারটি দোকান। শেষ পাওয়া খবরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এখনও ধিক ধিক করে জ্বলছে আগুন। তবে ঠিক কারণে আগুন লাগে তা জানা যায়নি।


এরও পড়ুন:৬ হাজারের উপরে শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি, ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগের নির্দেশ


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত তিনটে নাাগাদ তাঁরা আগুন লাগতে দেখেন একটি দোকানে। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের দোকানে। আগুনের লাগার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন।খবর পেতেই ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়।আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার চেষ্টা চালান দমকলবাহিনী ।




অগ্নিকাণ্ডের ঘটনায় পাশের কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই দোকান ঘরগুলির ওপরের ফ্ল্যাট থেকে সরানো হয় বাসিন্দাদের। এলাকা ঘিঞ্জি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...