Monday, April 6, 2026

আইনি গেরোয় অমিতাভ,শাহরুখ, অজয়, রণবীর চার তারকা

Date:

Share post:

পান মশলা ও গুটখার বিজ্ঞাপনে মুখ দেখানোর অভিযোগে বিহারের আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হল বলিউডের ৪ সুপারস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান , অজয় দেবগন এবং রনবীর সিংয়ের বিরুদ্ধে । তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হতে পারে বলেও জানা গিয়েছে।

 

বিহারের মুজফ্‌ফরপুরের সিজেএম আদালতে চার তারকার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন সমাজকর্মী তমান্না হাশমি। তাঁর অভিযোগ, তারকাদের করা এই বিজ্ঞাপন সাধারণ মানুষকে প্রভাবিত করে । শারীরিকভাবে অত্যন্ত ক্ষতিকর এইসব মাদক জাতীয় বস্তু সাধারণ মানুষকে ব্যবহারে বাধ্য করছেন এই তারকারা। নিজেদের স্বার্থে এই তারকারা সমাজের ক্ষতি করছেন। এই ক্ষতিকর পণ্যগুলির দিকে সমাজের সাধারণ মানুষকে এরাআরও বেশি করে আকৃষ্ট করছেন। তাই আদালতের কাছে ওই আইনজীবীর আবেদন, চার তারকার নামে এফআইআর করুক পুলিশ।

 

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...