Saturday, June 6, 2026

Assam: ভয়াবহ বন্যা পরিস্থিতি! বন্যার কবলে প্রায় ৭ লক্ষ মানুষ

Date:

Share post:

বৃষ্টির জেরে অসমে (Assam) বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। টানা বর্ষণে বন্যা(Flood) পরিস্থিতি এতটাই মারাত্মক যে ধারণার বাইরে বলছেন বাসিন্দারা। ইতিমধ্যেই প্রায় ৮০০৩৬.৯০ হেক্টর জমি জলার তলায় , প্রচুর ফসল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী ২৯টি জেলার ২২৫১ গ্রাম বিপর্যস্ত হয়েছে।

জলের তলায় গ্রামের পর গ্রাম, ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা বেড়ে ২৯। পরিস্থিতি ক্রমশই ভয়াল হয়ে উঠছে অসমে। শুক্রবারই কাছার (Kachar), লখিমপুর(Lakhimpur) ও নগাঁওয়ে দুই শিশু-সহ চারজন প্রাণ হারিয়েছিলেন। শনিবার সেই সংখ্যা বেড়ে হল ১৪। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা অথরিটি প্রতি মুহূর্তে কাজ করে চলেছে। লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া, খোলা আকাশের নিচে বিপর্যস্ত অবস্থায় কোনও মতে দিন কাটাচ্ছেন তাঁরা। ২১ হাজারের বেশি বানভাসি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে এসেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। গত দু’দিনে শুধু ডিমা হাসাও থেকে প্রায় ২৭০ জনকে উদ্ধার করে শিলচরে (Silchar) সরিয়ে দিয়েছে বায়ুসেনা। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ৭৫ হাজার মানুষ। বন্যার কবলে কমপক্ষে ৭ লক্ষ মানুষ।

জেলা ভিত্তিক ক্ষতিগ্রস্তের খতিয়ানঃ

নগাঁও জেলা- ৩ লক্ষ ৩৬ হাজার
কাছার- ১ লক্ষ ৬৬ হাজার
দারাংয়- ৫২ হাজার ৭০৯
হোজাই- ১ লক্ষ ১১ হাজার



Related articles

ভারতের হয়ে টেস্ট অভিষেক সুথারের, দল নিয়ে আত্মবিশ্বাসী গিল

আইপিএলের মেজাজ ছেড়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট ফরম্যাটে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। শনিবার মুলানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে...

আরশোলাদের শান্তিপূর্ণ প্রতিবাদে অশান্তির চেষ্টা: গ্রেফতার গেরুয়াধারীরা

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রথমবার পথে নেমে আন্দোলনে ককরোচ জনতা পার্টি। রাজনৈতিক মঞ্চের বাইরে বেরিয়ে জাতীয় সংবাদমাধ্যমের...

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...