Saturday, April 4, 2026

ভূপতিনগরে শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপির মিছিল থেকে হামলা, জখম ৪

Date:

Share post:

বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) নেতৃত্বাধীন মিছিল থেকে হামলা। জখম হন চারজন। শনিবার, বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের (East Midinapur) ভূপতিনগর। থানা ঘেরাও করতে গেলে বিজেপির মিছিল আটকায় পুলিশ। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তপ্ত হয়ে ওঠে ভূপতিনগর থানা সংলগ্ন এলাকা। গেরুয়া শিবিরের মিছিল থেকে ছোড়া ইটের আঘাতে জখম হন চারজন। অভিযোগ, থানার সামনে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শাসকদলকে নিশানা করায় উত্তেজনা ছড়ায়।

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভূপতিনগরের সুশীলা মোড়ে বিজেপির কর্মসূচি ছিল। অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকরা তৃণমূলকে লক্ষ্য করে অশোভনীয় স্লোগান দেওয়ায় প্রতিবাদ করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। দু’পক্ষের বচসা বেঁধে যায়। পুলিশ (Police) গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর বিজেপি কর্মী-সমর্থকরা ভূপতিনগর থানা ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মী-সমর্থকরা। কর্মীদের উদ্দেশে শুভেন্দু বলেন, “কোনও বাধার কাছেই নতিস্বীকার নয়।” এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...