Saturday, April 4, 2026

জ্ঞানবাপী নিয়ে উস্কানিমূলক পোস্ট সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার দিল্লির অধ্যাপক

Date:

Share post:

জ্ঞানবাপী মসজিদের(GyanVapi Mosque) ভিতর খোঁজ পাওয়া গিয়েছে শিবলিঙ্গের। বিষয়টি প্রকাশ্যে আসতেই উত্তাল গোটা দেশ। আর এই ইস্যুকে হাতিয়ার করেই সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে গ্রেফতার করা হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের(Delhi University) এক সহযোগী অধ্যাপককে। শুক্রবার রাতে দিল্লি পুলিশের সাইবার থানার অফিসাররা গ্রেফতার করে অভিযুক্ত ওই অধ্যাপক রতন লালকে(Ratan Lal)।

গত মঙ্গলবার উত্তেজক পোস্টের অভিযোগে রতন লালের বিরুদ্ধে উস্কানিমূলক পোস্টের অভিযোগে থানায় এফআইআর দায়ের করেন দিল্লির আইনজীবী বিনীত জিন্দল। তাঁর অভিযোগ, অধ্যাপক লাল সম্প্রতি জ্ঞানবাপী ‘শিবলিঙ্গ’ নিয়ে “অবমাননাকর, উস্কানিমূলক এবং উত্তেজক টুইট” করেছেন। অভিযোগকারীর কথায়, লাল আদালতে বিচারাধীন ও সংবেদনশীল একটি বিষয় নিয়ে তাঁর টুইটার অ্যাকাউন্টে যে বিবৃতি দিয়েছেন তা “উস্কানিমূলক”। অভিযোগের ভিত্তিতে ওই অধ্যাপকের বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরি করা এবং সম্প্রীতি নষ্ট করার জন্য উদ্দেশ্য প্রণোদিত কাজ করার অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন:বিশ্বজুড়ে মাঙ্কিপক্স আতঙ্ক, ভারতেও সতর্কবার্তা জারি কেন্দ্রের

এদিকে নিজের পোস্ট ও এফআইআর দায়ের প্রসঙ্গে ওই অধ্যাপক জানান, “ভারতে, আপনি যদি কোনও বিষয়ে কথা বলেন, কারও অনুভূতিতে আঘাত করা হবে। তাই এটি নতুন কিছু নয়। আমি একজন ইতিহাসবিদ এবং বেশ কয়েকটি পর্যবেক্ষণ করেছি। আমি সেগুলি লিখেছি। আমি আমার পোস্টে খুব সতর্ক ভাষা ব্যবহার করেছি।”




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...