Tuesday, April 7, 2026

Eden: ঝড় থামতেই ইডেন পরিদর্শনে বিসিসিআই প্রেসিডেন্ট

Date:

Share post:

শনিবার বিকেলে দক্ষিনবঙ্গে আছড়ে পড়ে ঝড়-বৃষ্টি। ঝড়-বৃষ্টিতে তছনছ শহর কলকাতা। ২৪ এবং ২৫ তারিখ আইপিএলের ( IPL) প্লে-অফের ম‍্যাচ। তাই প্রবল বৃষ্টি কমতেই ইডেন গার্ডেন্সে উপস্থিত বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শনিবার সন্ধ্যে ইডেনে আসেন মহারাজ।খতিয়ে দেখেন আইপিএলের দু’টি প্লে-অফ ম্যাচের প্রস্তুতি।

পূর্বভাস আগেই ছিল। সেইমত তৈরি ছিল ক্রিকেটের নন্দনকানন। ঝড়বৃষ্টির কথা মাথায় রেখে আগে থেকেই ইডেনের মাঠ সম্পূর্ণ ঢেকে রাখেন সিএবি কর্তারা। কিন্তু ঝড়বৃষ্টির দাপটে মাঠের কিছু অংশের কভার ভেঙে যায়। ভাঙে প্রেসবক্সের কাঁচও। তবে উইকেটের অবশ্য কোনও ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে। সন্ধ্যায় ইডেনে এসে ইডেনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন বিসিসিআই প্রেসিডেন্ট। মাঠ পরিদর্শন করার পর সৌরভ গঙ্গোপাধ্যায় দীর্ঘক্ষণ কথা বলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গেও।

এদিকে বিকেলে মাঠের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আসেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ইডেনের চারপাশ ঘুরে দেখেন তিনি।

আরও পড়ুন:RCB: মুম্বইকে খোলা চিঠি আরসিবির, লেখা হল ‘লাল পরিবর্তন হচ্ছে নীলে’

 

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...