Friday, June 26, 2026

বেনজির প্রতিবাদ: কানের রেড কার্পেটে ‘অর্ধনগ্ন’ ইউক্রেনীয় তরুণী

Date:

Share post:

কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival) রেড কার্পেটে নিরাপত্তার বেড়াজাল ভেঙে অর্ধনগ্ন হয়ে ঢুকে পড়লেন এক তরুনী। ইউক্রেনের(Ukraine) রুশ আগ্রাসনের প্রতিবাদে তাঁর এমন বেনজির আচরণ। এমন অভিনব, হতবাক করা প্রতিবাদের সাক্ষী থাকল ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল (Cannes Film Festival)।’

কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে যখন ব্যস্ত সেলিব্রিটিরা, ঠিক সেই সময়ই নিরাপত্তার বেড়াজাল ভেঙে রেড কার্পেটে অর্ধনগ্ন হয়ে ঢুকে পড়লেন এক মহিলা! গায়ে তাঁর আঁকা ইউক্রেনের পতাকা। সঙ্গে লেখা ‘আমাদের ধর্ষণ করা বন্ধ হোক!’

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ়েলেনস্কি এই উৎসবে ভার্চুয়াল বক্তৃতা দিয়েছিলেন। তিনি আগেই বলেছেন, রুশ সেনাদের হাতে ইউক্রেনের কয়েকশ নারীর ধর্ষিতা হয়েছে,রেহাই পায়নি শিশুরাও। সেই প্রতিবাদেই লাল কার্পেটে দাঁড়িয়ে নিজের পোশাক ছিঁড়ে ফেললেন তরুণী।মহিলা চিৎকার শুরু করেন তাঁকে আটকাতে তৎক্ষণাৎ নিরাপত্তারক্ষীরা দ্রুত ধরে নিয়ে নীচে নামিয়ে নিয়ে যান।

সূত্রের খবর, ঘটনাটি ইদ্রিস এলবা এবং টিল্ডা সুইন্টন অভিনীত জর্জ মিলারের ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অফ লংগিং’-এর প্রিমিয়ারের রেড কার্পেটে ঘটেছিল। সেই সময় পরিচালক এবং তারকারা উপস্থিত ছিলেন।



Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...