Wednesday, June 24, 2026

Rajasthan Royals: কলকাতায় প্রবেশ করতেই মাঝ আকাশে ঝড়ের মুখে অশ্বিন-চ‍্যাহালরা, ভিডিও পোস্ট রাজস্থানের

Date:

Share post:

দল আইপিএলের ( IPL) প্লে-অফে উঠেছে। সেই হিসাবে ২৪ তারিখ কলকাতায় গুজরাত টাইটান্সের( Gujrat Titans) বিরুদ্ধে প্রথম প্লে-অফের ম‍্যাচে নামবে রাজস্থান রয়‍্যালস (Rajasthan Royals)। আর প্লে-অফে খেলতে কলকাতায় আসতে বিপত্তি রাজস্থান শিবিরে। এতটাই বিপত্তি যে ভয়ে থরহরি কম্প সঞ্জু সামসন, রবিচন্দ্রন অশ্বিনরা। কালবৈশাখীর দাপটে রাজস্থানের বিমান। সেই ভিডিও পোস্ট রাজস্থান কর্তৃপক্ষের। যদিও গোটা ঘটনাটি মজার ছলেই দিয়েছে আরআর।

চলতি আইপিএল-এর প্লে অফ খেলতে শনিবার মুম্বই থেকে কলকাতায় রওনা দিয়েছিল টিম রাজস্থান রয়্যালস। সবকিছুই চলছিল ঠিকঠাক। কিন্তু বিমান কলকাতার আকাশে প্রবেশ করতেই শুরু হয় বিপত্তি। সেই সময়ে কলকাতায় শুরু হয় কালবৈশাখীর দাপট। সেই সময় রাজস্থান রয়্যালসের বিমান মাঝ আকাশে ঘুরতে থাকে এবং কালবৈশাখীর ঝড় মাঝ আকাশ থেকেই অনুভব করতে থাকেন ক্রিকেটারররা। সেই ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় দেয় রাজস্থান রয়্যালস। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায় বিমানের ভিতর মেঘ ঢুকে গিয়েছে। কখনও অন্ধকারে ক্রিকেটাররা। পাশ দিয়ে কেউ বলছেন এবার সুরক্ষিতভাবে নিচে নামাও। আবার কিছুক্ষণ পর বলে ওঠেন হাল্লা বোল। আর এই মুহূর্ত গুলি ক‍্যামেরাবন্দী করে পোস্ট করেছে রাজস্থান। যা নিমিষেই ভাইরাল।

শনিবার দুপুর থেকে বিকেলে ঝড় ও বৃষ্টির দাপটে কাহিল হয়েছিল একের পর এক জেলা। বিকেলে কলকাতায় শুরু হয় দুর্যোগ। সেই সময়েই মাঝ আকাশে আটকে পড়েছিল টিম রাজস্থান রয়্যালস। ছোট ভিডিয়োর মাধ্যমে নিজেদের এই আতঙ্কের যাত্রা তুলে ধরে রাজস্থান।

আরও পড়ুন:RCB: মুম্বইয়ের কাছে দিল্লি হারতেই উচ্ছাসে মাতলেন বিরাট কোহলি-ফ‍্যাফ ডুপ্লেসিরা, ভিডিও পোস্ট আরসিবির

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...