Friday, June 26, 2026

RCB: মুম্বইয়ের কাছে দিল্লি হারতেই উচ্ছাসে মাতলেন বিরাট কোহলি-ফ‍্যাফ ডুপ্লেসিরা, ভিডিও পোস্ট আরসিবির

Date:

Share post:

শনিবার রাত যেন ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) উত্তেজনার রাত। মাঠে না নেমেও যেন দিল্লি ক‍্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে খেলতে নেমেছেন বিরাট কোহলি, ফ‍্যাফ ডুপ্লেসিরা। শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। প্লে-অফে আগেই চলে গিয়েছে তিনটি দল, বাকি ছিল চতুর্থ স্থান। লড়াই চলছিল দিল্লি বনাম আরসিবির মধ‍্যে। আর মুম্বই শনিবার দিল্লিকে হারাতেই সেলিব্রেশনে মাতলেন বিরাট কোহলি, ডুপ্লেসিরা। মধ্য রাতেই শুরু হয় নাচ, হুল্লোড়। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আরসিবি।

শনিবার দিল্লি-মুম্বই ম্যাচের শুরু থেকেই টেলিভিশনের সামনে বসেছিলেন বেঙ্গালুরুর ক্রিকেটাররা। ম্যাচের একটি বলও বাদ দেননি তাঁরা। টানা চার ঘন্টা ধরে টিভির সামনে বসেছিলেন আরসিবির ক্রিকেটার ও কোচ-সাপোর্ট স্টাফরা। দিল্লির প্রতিটি উইকেট ও মুম্বইয়ের প্রতিটি বাউন্ডারিতে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তারা। আর এই মুহুর্তগুলির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আরসিবি।

আইপিএলের প্লে-অফ পর্বে আগেই পৌঁছে গিয়েছিল গুজরাত টাইটান্স, লখনউ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালস। চতুর্থ দল হিসাবে গেল আরসিবি।

আরও পড়ুন:Thomas Cup: টমাস কাপ জিতে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন শ্রীকান্ত-লক্ষ‍্য সেনরা

 

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...