Friday, June 26, 2026

Chandannagar: অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় বঙ্গ তনয়ার

Date:

Share post:

দেশের সর্বোচ্চ শৃঙ্গে (Everest Summit)পৌঁছে গেল এক বাঙালি মেয়ে। সব প্রতিকূলতাকে জয় করে অক্সিজেন(Oxygen) ছাড়াই এভারেস্ট শৃঙ্গ ছুয়ে ফেলল(Everest Summit) হুগলির চন্দননগরের (Chandannagar) মেয়ে পিয়ালী বসাক(Piyali Basak)। শুধু বাংলার নয় দেশের কাছেও এটা গর্বের, কারণ পিয়ালী (Piyali Basak) প্রথম ভারতীয় মহিলা ,যিনি অক্সিজেন সাপোর্ট ছাড়াই এই অসম্ভবকে সম্ভব করে দেখালেন।


ঘড়ির কাঁটায় সকাল সাড়ে আটটা । রবিবারের মেঘলা আকাশের অলস মেজাজে বাঙালি যখন প্রাতরাশ করার তোড়জোড় করছে , তখন বাংলার মেয়েটা পৃথিবীর বুকে নিজের নাম খোদাই করে ফেলেছে। এর আগে ২০১৮ সালে মানাসুলু জয় করেন তিনি। তার আগে এভারেস্টের খুব কাছে গিয়েও ফিরে আসতে হয় তাঁকে। কিন্তু হার না মানা মানসিকতা আর অদম্য জেদ তাঁকে পিছিয়ে যেতে দেয়নি।গত ৫ সেপ্টেম্বর  মিথিলা এক্সপ্রেসে চড়ে রকসৌল পৌঁছে যান পিয়ালী। সেখান থেকে পরবর্তী গন্তব্য নেপাল।

এজেন্সির সহায়তায় অক্সিজেন ছাড়া এভারেস্টের  শৃঙ্গ জয় করা সহজ ছিল না। পিয়ালী ছাড়াও আরও দুই ভারতীয় ও চার শেরপা এই অভিযানে ছিলেন। তবে প্রত্যেক এই অক্সিজেন নিয়েছিলেন। পিয়ালী ছিলেন ব্যতিক্রমী। মধ্যবিত্ত পরিবারের বাঙালি মেয়েটিকে এই অভিযানে পৌঁছতে বারবার অর্থকষ্টে পড়তে হয়েছে,  কিন্তু ইচ্ছা শক্তির কাছে শেষমেষ হার মেনেছে সবটাই। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত পরিবার।



Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...