Monday, March 16, 2026

এবার ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে অনুব্রত মণ্ডলকে CBI তলব

Date:

Share post:

প্রায় দেড়মাস পর কলকাতা থেকে বোলপুরে নিজের বাড়িতে ফিরেছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মাঝে শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছুদিন ভর্তি ছিলেন SSKM হাসপাতালে। এরপর কিছুটা সুস্থ হয়ে ৬ বার নোটিশের পর অবশেষে গরু পাচার মামলায় CBI দফতরে হাজিরা দেন অনুব্রত। কিন্তু তাতেও স্বস্তি নেই।



এবার ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূলের এই দাপুটে নেতাকে তলব করল CBI. আগামিকাল, মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অনুব্রতকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।



প্রসঙ্গত, গতবছর গত ২ মে অর্থাৎ বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পরেই ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ভোট পরবর্তী হিংসা মামলার সেই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করছে CBI. এবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হল অনুব্রত মণ্ডলকে।

spot_img

Related articles

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...