Friday, April 3, 2026

পোলিওতে আক্রান্তের হদিশ,চিকিৎসকদের কপালে ভাঁজ

Date:

Share post:

এ বার আতঙ্ক ছড়াচ্ছে পোলিও ভাইরাস। আফ্রিকা মহাদেশের অন্তর্গত মোজাম্বিকে সম্প্রতি এক শিশুর শরীরে মিলেছে ওয়াইল্ড পোলিওভাইরাস টাইপ ওয়ান। ১৯৯২ সালের পর এই প্রথম পোলিওর হদিশ মিলল সে দেশে। গোটা আফ্রিকার দক্ষিণ অংশে ২০২২ সালেই এই নিয়ে দ্বিতীয় আক্রান্তের হদিশ মিলল। এ বছরের শুরুতে পূর্ব আফ্রিকার মালাবিতে মহামারির আকার ধারণ করে পোলিও।


আরও পড়ুন:India Team: ইংল‍্যান্ডের বিরুদ্ধে ঘোষণা করা হল ভারতীয় দল, দলে ফিরলেন পুজারা


অতিমারির চোখরাঙানি কমতেই বিশ্বজুড়ে থাবা বসিয়েছে মাঙ্কিপক্স। ইউরোপের একাধিক দেশ ছাড়াও সংক্রমণের নজির মিলেছে আমেরিকা ও কানাডাতেও। ইতিমধ্যেই এনিয়ে সতর্কবার্তা জারি করেছে হু। সংক্রমণ নিয়ে শুরু হয়েছে গবেষণা।

 

বেশ কয়েক দশক জুড়ে পোলিও দূরীকরণের জন্য জোরদার ভাবে কাজ করে চলেছে রাষ্ট্রপুঞ্জ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং বিভিন্ন দেশের সরকার। একদিকে যেমন জোর দেওয়া হয়েছে পরিবেশ এবং সচেতনতায়, তার সঙ্গে শিশুদের পোলিও টিকা বাধ্যতামূলক ভাবে খাওয়ানোর দিকেও নজর দেওয়া হয়েছে রাষ্ট্রের তরফে। ভারতের মতো দেশ পোলিও দূরীকরণে সফল হয়ে বাকি অনেক দেশের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়েছে। তবে আফ্রিকার মালাউই দেশে গত পাঁচ বছরে প্রথমবার পোলিও আক্রান্তের খবরে চিন্তায় পড়েছে স্বাস্থ্যমহল। স্বস্তির কথা যে WHO এখনই একে মহামারি হিসাবে ভাবছে না। ওই এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় দেখা হচ্ছে, কোনওভাবেই যেন এই ভাইরাস ছড়াতে না পারে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...