Monday, June 15, 2026

Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • জল্পনার অবসান ঘটিয়ে রবিবাসরীয় বিকেলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিং।
  • তৃণমূলে যোগদানের পর অর্জুনকে স্বাগত জানিয়ে ট্যুইট করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ মে জগদ্দলে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলবদলের পর সেখানেই প্রথম দলীয় কর্মসূচিতে যোগ দেবেন অর্জুন সিং।
  • “বিজেপিতে থেকে কাজ করতে না পেরেই অর্জুন তৃণমূলে এসেছেন। যেভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে কাজ করেন, সেটাই অর্জুনকে আবার তৃণমূলে ফিরতে অনুপ্রেরণা দিয়েছে। “রবিবার, অর্জুনের যোগদানের পর একথা বলেন তৃণমূল নেতৃত্ব।
  • “বাংলায় এসি ঘরে বসে ফেসবুকে রাজনীতি করা যায় না, ময়দানে নেমে লড়াই করতে হয়”। পুরনো দলে ফিরেই বঙ্গ বিজেপিকে তুলোধনা করলেন অর্জুন সিং ।
  • প্রথম ভারতীয় মহিলা হিসেবে অক্সিজেন ছাড়াই এভারেস্টের শিখর ছুঁয়ে রেকর্ড গড়লেন চন্দননগরের পিয়ালি বসাক।
  • করোনার আতঙ্ক একটু কমতেই মাঙ্কিপক্স সংক্রমণ ইউরোপজুড়ে। আগামী কয়েক মাসে ভাইরাসঘটিত সংক্রমণ আরও বেশি ছড়াবে বলে সতর্ক করলেন ইউরোপে WHO শীর্ষ কর্তা হানস ক্লুগ।

Related articles

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...