Thursday, April 9, 2026

শিক্ষক নিয়োগ নিয়ে বর্তমান পরিস্থিতি কী? শিক্ষামন্ত্রী-শিক্ষাসচিবের কাছে জানতে চাইলেন ধনকড়

Date:

Share post:

শিক্ষা এবং শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি কী? রাজভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এবং শিক্ষাসচিব মণীশ জৈনের (Manish Jain) সঙ্গে বৈঠকে এই কথা জানতে চাইলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। সোমবার, ব্রাত্য বসু ও মণীশ জৈনকে রাজভবনে ডেকে পাঠান ধনকড়। সেই মতো রাজভবনে যান শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিব। প্রায় ২ঘণ্টা তাঁদের মধ্যে আলোচনা হয়। রাজভবন সূত্রে খবর, বৈঠকের দুটি ভাগ ছিল। প্রথম ভাগে শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবকে একসঙ্গে নিয়ে আলোচনা করেন ধনকড়। পরে ব্রাত্য বসুকে আলাদা করে ডেকে কথা বলেন রাজ্যপাল।

সূত্রের খবর, এসএসসি নিয়োগে দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। এই পরিস্থিতি নিয়েই তাঁদের মধ্যে কথা হয়েছে। ধনকড় বৈঠকের পরে টুইট করে জানান, শিক্ষা এবং শিক্ষক নিয়োগ নিয়ে বিস্তারিত জানান তিনি। শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা রক্ষার বিষয়েও জোর দেন তিনি।

এর আগেও রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে আঙুল তোলেন রাজ্যপাল। অনেকবার রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে তলব করেন ধনকড়। এমনকী, মুখ্যমন্ত্রীকেও রাজভবনে দিয়ে বৈঠক করার অনুরোধ জানান রাজ্যপাল। শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য়ে চলা টানাপোড়েন নিয়েও রাজ্যপালের তলব-বৈঠক জারি রইল।




Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...