Sunday, April 5, 2026

কালবৈশাখীর জেরে বিপর্যস্ত রাজধানী, বাতিল একাধিক বিমান

Date:

Share post:

তাপপ্রবাহ থেকে রেহাই পেল রাজধানী। সাতসকালেই কালবৈশাখী দিল্লিতে। ৯০ কিলোমিটার বেগে বইতে থাকে ঝোড়ো হাওয়া। সেইসঙ্গে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে রাজধানীর একাধিক এলাকা। ব্যাহত হয় যান চলাচলও। এমনকী রাজধানীর বিমানযাত্রীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করতে বাধ্য হয় বিমান পরিবহণ সংস্থাগুলিও। তারা জানায়, বিমানবন্দরে রওনা হওয়ার আগে যাত্রীরা যেন তাঁদের বিমানের রওনা হওয়ার সময় দেখে নেন।


আরও পড়ুন:সাত দিনের মধ্যেই ক্যানসার আক্রান্ত সোমাকে শিক্ষিকার পদে চাকরির নির্দেশ নবান্নর



সপ্তাহের শুরুর দিন ভোর সাড়ে পাঁচটা থেকে দিল্লিতে শুরু হয় ঝড়বৃষ্টি। লাগাতার বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছে। মৌসম ভবন জানিয়েছে,  দিল্লি এবং রাজধানী সংলগ্ন এলাকায় ৬০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আরও কিছুক্ষণ চলতে পারে। সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হবে।




এদিন খারাপ আবহাওয়ার জেরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিষেবাও বিঘ্নিত হয়। দিল্লি বিমানবন্দরের ওয়েবসাইট অনুযায়ী, খারাপ আবহাওয়ার কারণে ৪০টিরও বেশি বিমানের সময়সূচি পরিবর্তন হয়েছে। বিমানবন্দরে নামবে এমন ১৮টি উড়ানও বেশ কিছুক্ষণ দেরী করে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত দুটো বিমান বাতিল করা হয়েছে।ঝড়বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে দিল্লি-এনসিআর সহ পার্শ্ববর্তী এলাকাও। সকাল থেকেই যানজট সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন রাস্তায়।ঝড়ের দাপটে একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের কারণে রাজধানীর তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস কমেছে। এদিন রাজধানীর তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...