Tuesday, February 24, 2026

রাজ্যের প্রাপ্য রাজস্বে কোপ মেরেই পেট্রোল-ডিজেলে ছাড়: কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের প্রাপ্য রাজস্বে কোপ মেরেই কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেলের উপর শুল্ক ছাড়ের ব্যবস্থা করেছে। সোমবার নবান্নে তোপ দেগে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার জ্বালানির শুল্ক কমানোয় রাজ্যের ৬৪১ কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে। এছাড়া পেট্রোল-ডিজেলে লিটার পিছু ১ টাকা করে সেস চার দিতে রাজ্য সরকারের ৫০০ কোটি টাকা খরচ হয়। কাজেই সব মিলিয়ে এই খাতে রাজ্যের ক্ষতির পরিমাণ ১১৪১ কোটি টাকা হবে বলে তিনি জানান।

মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র এক্সাইজ ডিউটি কমানোয় রাজ্যের ১ টাকা ৮০ পয়সা কমে গিয়েছে। রাজ্য আগে থেকেই লিটারে ১ টাকা সেসে ছাড় দিচ্ছিল। ফলে এখন রাজ্যে পেট্রোলে ২ টাকা ৮০ পয়সা ছাড়। সেই হিসেবে রাজ্যে এখন ডিজেলে লিটারে ২ টাকা ৩ পয়সা ছাড়। এই প্রসঙ্গে দেশের অন্যান্য রাজ্যগুলিতে জ্বালানিতে ছাড়ের সঙ্গে তুলনা করেন তিনি।
• কেরলে পেট্রোলে ২ টাকা ৪১ পয়সা ছাড়
• রাজস্থান পেট্রোলে ২ টাকা ৪৮ পয়সা ছাড়
• মহারাষ্ট্র ২ টাকা ৮ পয়সা ছাড়
• বাংলায় ২ টাকা ৮০ পয়সা ছাড়

কেন্দ্র পেট্রলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা আন্ত শুল্ক কমিয়েছে। কারণ এই শুল্ক-ছাড়ে রাজ্যেরও ভাগ আছে। নিজেদের প্রাপ্য রাজস্বে যাতে কোপ না পরে এজন্য পরিকল্পিতভাবেই সেস না কমিয়ে আন্তশুল্ক কমানো হয়েছে। তার অভিযোগ কেন্দ্রীয় সরকার রাজ্যকে নিজেদের প্রাপ্য বরাদ্দ থেকে বঞ্চিত করছে। অথচ ২০১৪-১৫ সাল থেকে কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের উপর শুল্ক বাবদ ১৮ লক্ষ ২৩ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় করেছে। অন্যদিকে উজালা যোজনায় রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি দেওয়ার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের মুখ্যমন্ত্রী তীব্র সমালোচনা করেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র বাংলার বরাদ্দ পাওনা টাকাও দেয় না। বিজেপি শাসিত রাজ্য যে টাকা পায়, বাংলা তা পায় না।

আরও পড়ুন- তুঘলকি শাসন চালাচ্ছে মোদি-সরকার: বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...