Wednesday, April 8, 2026

মৃত্যুদণ্ড কার্যকরের আগে মানসিক স্বাস্থ্যের রিপোর্ট জরুরি, বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

মৃত্যুদণ্ড কার্যকর(death sentence করার আগে দোষীর মানসিক স্বাস্থ্যের বিষয়টির দিকেও নজর দিতে হবে। দেখতে হবে অপরাধের সময় ওই ব্যক্তির মানসিক অবস্থা কেমন ছিল। সম্প্রতি মধ্যপ্রদেশের(Madhya Pradesh) একটি মামলার এমনটাই জানালো দেশের শীর্ষ আদালত(supreme court)।

২০১১ সালে মধ্যপ্রদেশের নৃশংস খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত ৩ যুবক-যুবতীর সাজা কমিয়েছে শীর্ষ আদালত। ভাল আচরণের জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে তাদের ২৫ বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ওই তিন জনের একজন জেল ক্রিকেট টিমে অধিনায়ক নির্বাচিত হয়েছিল এবং নিজের পরিবারের ওপর বাড়তি নজর দিতে শুরু করে, দ্বিতীয় জন্য জেলের স্বাস্থ্যকর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন এবং তৃতীয় জন, যিনি এক মহিলা হস্তশিল্পের কাজে নিজেকে পারদর্শী করে তুলেছেন। আদালতের তরফে বলা হয়েছে মৃত্যুদণ্ড শুধুমাত্র বিরলতম বিরল ক্ষেত্রেই দেওয়া উচিত।

আরও পড়ুন:মহিলাদের কর্মসংস্থানে সব রাজ্যকে পিছনে ফেলে দেশের মধ্যে শীর্ষে বাংলা

সুপ্রিম কোর্টের তিন বিচারপতি ইউইউ ললিত, এস রবীন্দ্র ভাট ও বেলা ত্রিবেদীর ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়েছে, দায়রা আদালতে মৃত্যুদণ্ড দেওয়ার আগে অভিযুক্তের মনস্তাত্ত্বিক এবং মনস্তাত্ত্বিক মূল্যায়ন করতে হবে। দেখতে হবে অপরাধ করার সময় ওই ব্যক্তির মনে অবস্থা কী ছিল। এছাড়াও সর্বোচ্চ আদালতের তরফে রাজ্যকে অভিযুক্তদের বয়স, পারিবারিক অবস্থা, অপরাধে পূর্বের যোগ, শিক্ষাগত যোগ্যতা এবং অন্য তথ্য একসঙ্গে করারও নির্দেশ দিয়েছে। জেল সুপার কিংবা দায়িত্বপ্রাপ্ত অফিসার যিনি থাকবেন, তাঁকে অভিযুক্তের জেলে আচরণ, কারাগারে করা কাজ এবং অভিযুক্ত ব্যক্তির জড়িত থাকার প্রমাণ আদালতে পেশ করতে হবে। সেখানে কারাগারে থাকাকালীন সংস্কারমূলক অগ্রগতি হয়েছে কিনা, তার রিপোর্টও জমা দিতে বলা হয়েছে।
বিচারপতি ভাট রায় দিতে গিয়ে বলেছেন, বাস্তব পরিস্থিতি হল, এইসব নথি বেশিরভাগ সময়েই অনুপস্থিত থাকে।




Related articles

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...

সভামঞ্চ লাগোয়া জায়গায় বৈদ্যুতিক স্পার্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি (spark) দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন...