Monday, June 8, 2026

মহিলাদের কর্মসংস্থানে সব রাজ্যকে পিছনে ফেলে দেশের মধ্যে শীর্ষে বাংলা

Date:

Share post:

দেশ তথা আন্তর্জাতিক রিপোর্ট বলছে, ভয়াবহ করোনা পরিস্থিতি ও মোদি শাসনে কাজ হারাতে হয়েছে ভারতের কয়েক লক্ষ মহিলাকে(Woman)। মহিলাদের ক্ষেত্রে পরিস্থিতি যখন অত্যন্ত শোচনীয়, ঠিক সেই সময় এই রিপোর্টই সবুজ সঙ্কেত দিল বাংলার জন্য। কেন্দ্রীয় রিপোর্টে(Central report) তুলে ধরা হলো বাংলার সাফল্য। যেখানে দেখা যাচ্ছে, দেশব্যাপী মহিলারা যখন তাদের কর্মক্ষেত্র ছাড়তে শুরু করেছেন ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(MamataBanerjee) অভাবনীয় প্রচেষ্টায় মহিলাদের কর্মসংস্থানের নিরিখে দেশের মধ্যে শীর্ষে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। পাশাপাশি পাঁচ বছরে দেশের মধ্যে সবচেয়ে বেশি আয় বেড়েছে বাংলার মহিলাদের।

বেকারত্ব নিয়ে দেশের একমাত্র সমীক্ষক সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি তাদের সাম্প্রতিকতম রিপোর্ট পেশ করেছে। যেখানে দেখা যাচ্ছে গত পাঁচ বছরে দেশে ১.২৫ কোটি মহিলাকে কর্মচ্যুত করা হয়েছে। এর মধ্যে ২৫ লক্ষ মহিলা চাকরি হারিয়েছেন চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে। তবে সেখানেই দেখা যাচ্ছে, গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে মহিলাদের কর্মসংস্থান হওয়ার পাশাপাশি তাদের রোজগারও বেড়েছে। রিপোর্ট বলছে, ২০২২ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের মহিলাদের কর্মসংস্থান হয়েছে ৪৩.৭১ লক্ষ। ২০১৭ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই সংখ্যাই ছিল ৩৩.৬২ লক্ষ। অর্থাৎ পাঁচ বছরে ১০.০৯ লক্ষ মহিলার কর্মসংস্থান হয়েছে বাংলায়। বাংলার পর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট ও তেলেঙ্গানা।

আরও পড়ুন:GTA নির্বাচনের দিন ঘোষণা: কবে ভোট, কবে ফল প্রকাশ?

এর পাশাপাশি এক বছরে দেশের মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধির যে তালিকা তুলে ধরা হয়েছে সেখানেও প্রথমে বাংলা। ২০২১ সালের সেপ্টেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত ৪৩.২১ লক্ষ মহিলা কর্মক্ষেত্রে প্রবেশ করেছিলেন, সেখান থেকে ২০২২ সালের জানুয়ারি-এপ্রিল পর্যন্ত সংখ্যাটা পৌঁছেছে ৪৩.৭১ লক্ষ। অর্থাৎ এই এক বছরে রাজ্যে ৫০ হাজার মহিলা কর্মক্ষেত্রে প্রবেশ করেছেন। বাংলার পর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিহার ও ওড়িশা।

এদিকে গোটা দেশের নিরিখে যে তথ্য প্রকাশ্যে আসছে তা মোটেই সুখকর নয়। তথ্য বলছে, ২০১৭ জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে দেশের মোট ৪০.৮৯ কোটি মানুষ রোজগার পেয়েছিলেন যার মধ্যে ৩৫.৮১ কোটি পুরুষ এবং ৫.০৮ কোটি মহিলা। ঠিক ৫ বছর পর অর্থাৎ ২০২২ জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তা কমে গিয়ে ৩৯.৯৮ কোটিতে এসে ঠেকেছে। এর মধ্যে পুরুষের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬.১১ কোটি। কিন্তু মহিলাদের সংখ্যা কমে গিয়ে পৌঁছেছে মাত্র ৩.৮৬ কোটি। অর্থাৎ ১.২২ কোটি কম। রিপোর্ট বলছে, গত বছর ডিসেম্বর পর্যন্ত দেশে ৪.১১ কোটি মহিলা কর্মক্ষেত্রে ছিলেন কিন্তু ২০২২ এর এপ্রিল পর্যন্ত প্রায় ২৫ লক্ষ মহিলা তাদের কর্মক্ষেত্র ছেড়েছেন। পাশাপাশি রিপোর্ট বলছে পাঁচ বছরে সবচেয়ে বেশি মহিলা কর্মচ্যুত হয়েছেন তামিলনাড়ু, মধ্যপ্রদেশ ও কর্নাটকে।




Related articles

FIFA World Cup: বিশ্বকাপে বল বিপ্লব, জেনে নিন TRIONDA-র একাধিক বিশেষত্ব

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। বিশ্ব ফুটবলের(FIFA World Cup) মহোৎসবের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা। উত্তর আমেরিকার তিন দেশে ৪৮ দেশ...

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে অচলাবস্থা এবার গড়াল হাই কোর্টে

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা এবার গড়াল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। বিরোধী দলনেতা হিসেবে...

সোমবারের সকালে সোনা-রুপোর দামে কত হেরফের, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবার সকালেই বড়সড় পরিবর্তন দেখা গেল...

সঞ্চালিকার প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প! সাক্ষাৎকারের ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

এমনতেই সর্বদা বিতর্ক ঘিরে থাকে আমেরিকার প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। কখনও মন্তব্য, কখনও আচরণ নিয়ে...