Wednesday, March 25, 2026

গণছুটির ডাক স্টেশন মাস্টারদের, বিঘ্নিত হতে পারে রেল পরিষেবা

Date:

Share post:

খালি রয়েছে হাজার হাজার শূন্যপদ। তবু নিয়োগ হচ্ছে না। এমনকী এ নিয়ে কোনও হেলদোলও নেই কেন্দ্রের। উল্টে বাড়তি চাপ বাড়ছে কাজের। তাই মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছেন স্টেশন মাস্টাররা। চলতি মাসের শেষদিন অর্থ্যাৎ ৩১মে গণছুটি নিচ্ছেন স্টেশন মাস্টাররা। এর প্রভাবে বিঘ্নিত হতে পারে ট্রেন চলাচল পরিষেবা। দূরপাল্লার মেল থেকে এক্সপ্রেস চলাচল স্তব্ধ হয়ে যেতে পারে। এমনকী প্রভাব পড়তে পারে শহর–শহরতলির লোকাল ট্রেনেও।


আরও পড়ুন:ভারী বৃষ্টির সতর্কতা জারি, স্থগিত রাখা হল কেদারনাথ যাত্রা



অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স সংগঠনের তরফে জানানো হয়েছে,অবিলম্বে কেন্দ্র সরকারকে তাঁদের দাবিগুলি মানতে হবে। যত শূন্যপদ রয়েছে তাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। তাছাড়া স্টেশন মাস্টারদের একাধিক দাবিদাওয়া বিয়েও আলোচনায় বসতে হবে। আর তা না হলে ৩১ মে পরিষেবা বন্ধ রাখা হবে। সংগঠনের তরফে জানানো হয়, ‘আমরা আগামী ৩১ মে মাস ক্যাজুয়াল লিভের নোটিশ পেশ করেছি রেল বোর্ডের চেয়ারম্যানের কাছে। তাঁকে জানিয়েছি, রেল বোর্ডের কাছে এখনও ১০ দিন সময় আছে। তার মধ্যেই যেন সমস্যার সন্তোষজনক সমাধান বের করা হয়। নাহলে স্টেশন মাস্টাররা গণছুটি নেবে।’




স্টেশন মাস্টারদের বক্তব্য, এর আগে একাধিকবার তাঁরা তাঁদের দাবি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। কিন্তু তাতে লাভ হয়নি। ফলে পরিষেবা বন্ধ রেখেই আন্দোলনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন স্টেশন মাস্টাররা। এই আন্দোলনে কাজ না হলে বৃহত্তরে আন্দোলনে তাঁরা নামবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Related articles

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের...

ভোটের ডিউটির জন্য ২৪ জনকে চিঠি, নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ SSC 

নির্বাচন কমিশনের চিঠিতে রাজ্যে এসএসসি নিয়োগ আটকে যাওয়ার আশঙ্কা! আগামী মাসে বাংলায় দু-দফায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly...

ভারতীয় দলের সাজঘরে বর্ণবিদ্বেষ! শিবরামকৃষ্ণনের বিস্ফোরক অভিযোগ

খেলার মাঠে বর্ণবিদ্বেষের ঘটনা নতুন কোনও বিষয় নয়, এবার ভারতীয় দলের (Indian Team) সতীর্থদের বিরুদ্ধে বর্ণবৈষম্যের বিস্ফোরক অভিযোগ...

একছুটে তৃণমূল সেনাপতির সভায় কেশিয়াড়ি কেন্দ্রের দলীয় প্রার্থী

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে রাজ্যজুড়ে প্রচারে নয়া নয়া কৌশল নজর কাড়ছে। এই তালিকায় নাম জুড়ল কেশিয়াড়ি...