Wednesday, March 25, 2026

ইডেনে প্লে-অফ ম্যাচের দিনই ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, বইবে ঝোড়ো হাওয়া

Date:

Share post:

আজ ইডেনের বাইশ গজে হাড্ডাহাড্ডি লড়াই। ইতিমধ্যেই স্টেডিয়ামের সামনে ভিড় জমাতে শুরু করেছেন দর্শকরা। কয়েকঘন্টা বাদেই মুখোমুখি হবে গুজরাত টাইটান্স এবং রাজস্থান রয়্যালস। এমতাবস্থায় আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার বিকেলের দিকে কালবৈশাখী হতে পারে। পাশপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে কপালে ভাঁজ পড়েছে সিএবি কর্তাদের। মঙ্গলবারের ম্যাচের পরই বুধবার এলিমিনেটর। কিন্তু বৃষ্টি হলে কী ভেস্তে যাবে ম্যাচ? সেটাই এখন বড় প্রশ্ন।


আরও পড়ুন: গণছুটির ডাক স্টেশন মাস্টারদের, বিঘ্নিত হতে পারে রেল পরিষেবা



মঙ্গলবার সকাল থেকেই অস্বস্তিজনক গরমে নাজেহাল বঙ্গবাসী। কিন্তু বেলা গড়ালেই বদলে যেতে পারে আবহাওয়া বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বিকেলের দিকে হতে পারে কালবৈশাখী। বৃষ্টির জেরে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি কমতে পারে। আগামিকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।অন্যদিকে উত্তরবঙ্গেও আগামি ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । ২৬ তারিখের পর উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।




আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল থেকেই অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা। বাড়বে অস্বস্তি। বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে হতে পারে বৃষ্টিপাত।

Related articles

বেঁচে থাকতে NRC হবে না! ময়নাগুড়ির সভা থেকে চা শ্রমিক-আলু চাষিদের পাশে থাকার আশ্বাস মমতার

চালসার পর বুধবার ময়নাগুড়িতে জনসংযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একহাত...

IPL: রাজস্থান দল বিক্রিতে ওয়ার্নের পরিবারের বিপুল অর্থ প্রাপ্তি, জানুন নেপথ্যের অঙ্ক

বিপুল অঙ্কে বিক্রি হল রাজস্থান রয়্যালস। এতেই বিপুল অর্থ প্রাপ্তি প্রয়াত শেন ওয়ার্নের (Shane Warne) পরিবারের। ২০০৮ সালে...

কমিশনের নির্দেশে ৩৪ জন চিকিৎসক ভোটের ডিউটিতে, সরব কুণাল

ভোটের মরশুমে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্তে চরম বিপাকে স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ হাসপাতালে (Arambagh Hospital) একসঙ্গে ৩৪ জন...

IPL: খেতাবের সংখ্যা ১, আকাশ ছোঁয়া দরেই মালিকানা বদল রাজস্থান-আরসিবির

আইপিএল (IPL) শুরুর আগেই মালিকানা বদল হয়ে গেল দুই ফ্র্যাঞ্চাইজির। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং আরসিবি (RCB) দু...