Monday, April 6, 2026

অন্ধ্রপ্রদেশের জিন্না টাওয়ারের নামবদলের দাবিতে সরব বিজেপি

Date:

Share post:

অন্ধ্রপ্রদেশের ঐতিহাসিক জিন্না টাওয়ারের নাম বদলে তা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের নামে রাখার দাবিতে সরব হয়ে উঠল বিজেপি। শুধু তাই নয় বিজেপি তরফে প্রশ্ন রাখা হয়েছে, “আমরা অন্ধ্রপ্রদেশে রয়েছি নাকি পাকিস্তানে?”

জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ বিজেপির যুব শাখা বিজেওয়াইএম পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নামে নামাঙ্কিত জিন্না টাওয়ারের নামবদলের দাবিতে কর্মসূচি ঠিক করতে একটি বৈঠক করে। সেই বৈঠকের পরই ঠিক হয় জিন্না টাওয়ারে গিয়ে বিক্ষোভ দেখানো হবে। কিন্তু মাঝপথেই পুলিশ ওই বিজেপি নেতাদের আটকে দেয়। ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের এহেন আচরণের নিন্দা করা হয়েছে বিজেপির তরফে।

জিন্না টাওয়ারের নামবদলের দাবি প্রসঙ্গে অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি সোমু বীররাজুর বলেন, কেবল তাঁদের দলের নয়। এই দাবি গোটা রাজ্যের সাধারণ মানুষের। রাজ্যের ওয়াই এস জগন্মোহন রেড্ডির সরকারকে কাঠগড়ায় তুলে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ”আমাদের দাবির বিরুদ্ধে এমন আক্রমণাত্মক পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার।”




Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...