Friday, June 26, 2026

প্রতারণার অভিযোগে গ্রেফতার টেলি অভিনেত্রীর স্বামী

Date:

Share post:

প্রতারণার অভিযোগ গ্রেফতার বাংলা সিরিয়ালের অভিনেত্রী পায়েল সরকারের (Payel Sarkar) স্বামী। অভিযোগ, চাকরির আশ্বাস দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা করেছেন সোহেল সাহা (Sohel Saha) নামের ওই ব্যক্তি। তাঁকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ (Police)। অভিযোগ, চাকরি দেওয়ার নামে সায়ন দাস নামে এক যুবকের থেকে ১লক্ষ ৪০ হাজার টাকা নেন অভিনেত্রীর স্বামী। কিন্তু চাকরি না পেয়ে শেষ পর্যন্ত ক্রাইম থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন সায়ন।

সায়নের অভিযোগ, একটি বেসরকারি সংস্থায় চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁর থেকে তাকে ১লক্ষ ৪০ হাজার টাকা হাতিয়ে নেন সোহেল। সাইবার ক্রাইম থানার পুলিশ সূত্রে খবর, সোহেল কোনও সংস্থায় কাজ করেন না। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই যুবকের দেওয়া টাকা নেওয়া হয়, সেটি অভিযুক্তের বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। মঙ্গলবার রাতে মূল পায়েল সরকারের স্বামী সোহেল সাহাকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।




Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...