Saturday, April 4, 2026

Nepal nightmare: ডলারের প্রিন্ট আউট কপি নিয়ে নেপালে বন্দি হাওড়ার ছেলে 

Date:

Share post:

একেই বলে বিড়ম্বনা,  হাতে রয়েছে ডলারের প্রিন্ট আউট কপি (Dollar print outs)আর তার জেরেই নেপালের (Nepal) শ্রীঘরে যেতে হল বাংলার ছেলেকে। শুধু তাই নয়, বিনা অপরাধে পুলিশের শারীরিক নির্যাতনের শিকার হতে হল তাঁকে।

হাওড়ার (Howrah) সালকিয়ার বাসিন্দা দুর্লভ রায়চৌধুরী (Durlav Roy Chowdhury)রয়েছে। একটি শর্টফিল্মের শুটিং-এর জন্য নেপালে গেছিলেন। তাঁর ছবির বিষয় ছিল ‘টাকাই সব নয়’। শুটিংয়ের প্রয়োজনে ১০০ ডলার নোটের বেশ কিছু প্রতিলিপি সঙ্গে নিয়েছিলেন তিনি। আর এর জেরেই যত বিপত্তি। জাল নোট নিয়ে যাওয়ার জন্য আপাতত নেপালের ঝাপা জেলে বন্দি করা হয়েছে তাঁকে। দুর্লভ পেশায় চিত্রগ্রাহক ( Photographer), গত ২৪ নভেম্বর তাঁকে গ্রেফতার করে সে দেশের পুলিশ।তাঁর কাছ থেকে ২৩০টি ১০০ ডলার নোটের প্রিন্ট আউট (print out) উদ্ধার হয়।

দুর্লভ জানিয়েছেন ছবির প্রয়োজনেই ডলারের প্রতিলিপি নিয়েছিলেন তিনি।কিন্তু ফরেনসিক পরীক্ষায় আসল টাকার সঙ্গে কোনও মিল না পাওয়া সত্ত্বেও তাঁকে কেন আটকে রাখা হল, এই নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। এমনকি, গ্রেফতারের পর ২০ দিন তাঁকে আদালতে হাজির না করে তাঁর উপর শারীরিক অত্যাচারও করা হয় বলে অভিযোগ। আজ অর্থাৎ ২৫ মে তাঁর মামলার শুনানি।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...