Friday, June 26, 2026

এভারেস্টের পর লোৎসে শৃঙ্গ জয় পিয়ালীর

Date:

Share post:

পরপর দু’দুটো সাফল্য। এভারেস্টের পর এবার লোৎসে শৃঙ্গ জয় করে নজির গড়লেন বঙ্গতনয়া। মঙ্গলবার সন্ধে ৭টা ২৩ মিনিটে পিয়ালির লোৎসে জয়ের খবর পৌঁছয় তাঁর বোনের কাছে। এই খবর পেতেই উচ্ছ্বাসিত পর্বতারোহী পিয়ালী বসাকের পরিবার।


আরও পড়ুন:শিশুকন্যার নাম বদল! স্ত্রীকে ডিভোর্স দিতে চান মেয়ের বাবা







বিনা অক্সিজেনে কদিন আগেই বিশ্বের সর্বোচ্চ শিখর এভারেস্ট জয় করেন চনন্দনগরের কাঁটাপুকুরের বাসিন্দা পিয়ালি। সেই জয়ের পর বেস ক্যাম্পে নেমে এসে অপেক্ষা করছিলেন পরবর্তী অভিযানের জন্য । লোৎসার যাত্রাপথ খুব একটা সহজ নয়। এর আগে হিমশীতল বরফের চাদরে ঢাকা লোৎসে জয় করতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন বাংলার এক পর্বতারোহী ছন্দে গায়েন।
এভারেস্ট জয়ের পর আবহাওয়া খানিকটা ভালো হতেই সাহস করে বেরিয়ে পড়েন পিয়ালী। লক্ষ্য ছিল, লোৎসে শৃঙ্গের উপর ভারতের জাতীয় পতাকা উড়িয়ে দেওয়া। তাতেও সফল হন তিনি। মঙ্গলবার রাতে পায়োনিয়ার এজেন্সি থেকে ফোন করে পিয়ালীর দ্বিতীয় জয়ের খবর জানানো হয়।

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...