Friday, June 26, 2026

আজ বিরাট অপেক্ষায় ক্রিকেটের নন্দনকানন

Date:

Share post:

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বিরাটের ৫৪ বলে ৭৩ রানের দাপুটে ইনিংসের সৌজন্যেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছিল। এর পর দিল্লি মুম্বইয়ের(Mumbai) কাছে হেরে যাওয়ায় বিরাটদের আরসিবি প্লে-অফে জায়গা পাকা করে নেয়। চতুর্থ দল হিসেবে প্লে অফে পৌঁছনো আরসিবি বুধবার ইডেনে(Eden) টুর্নামেন্টের এলিমিনেটর খেলতে নামছে। দু’বছর পর ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি(Virat Kohli)। অফ ফর্ম কাটিয়ে শেষ ম্যাচে ছন্দে ফিরেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রতিপক্ষ কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টস।

এই ম্যাচে সব চোখ থাকবে কিং কোহলির দিকে। শেষ ম্যাচে রানে ফেরায় ইডেনে বিরাটের ব্যাটে বিস্ফোরণ দেখার অপেক্ষায় শহরের ক্রিকেটপ্রেমীরা। বিরাটের ছন্দে ফেরা আরসিবি-র জন্য বড় অ্যাডভান্টেজ। এর সঙ্গে অধিনায়ক ফাফ ডুপ্লেসির ফর্ম, দীনেশ কার্তিকের ফিনিশিং দক্ষতা চলতি আইপিএলে দলের শক্তি বাড়িয়েছে। মহম্মদ সিরাজ (১৩ ম্যাচে ৮ উইকেট) চেনা ছন্দে না থাকলেও জস হ্যাজলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং হর্ষল প্যাটেল বড় ভরসা আরসিবি-র বোলিং বিভাগে। কোচ মাইক হেসন এবারের সাফল্যের পিছনে ডুপ্লেসির নেতৃত্বে দলের লিডারশিপ গ্রুপকে কৃতিত্ব দিচ্ছেন।

অন্যদিকে, লখনউ তিন নম্বর দল হয়ে প্লে অফে পৌঁছেছে। কিন্তু ধারাবাহিকতার অভাব সঞ্জীব গোয়েঙ্কার দলের জন্য বড় উদ্বেগের জায়গা। অধিনায়ক কেএল রাহুল ও কুইন্টন ডি’ককের ওপেনিং জুটি টুর্নামেন্টের অন্যতম সেরা। কিন্তু মিডল ও লোয়ার অর্ডারের দূর্বলতা ঢাকতে লখনউকে হোমওয়ার্ক করে নামতে হবে। বোলিং বিভাগে অবশ্য জেসন হোল্ডার, আভেশ খানরা দলকে নির্ভরতা দিচ্ছেন।




Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...