Monday, April 6, 2026

জ্ঞানবাপীতে শিবলিঙ্গ পাওয়ার পর এলাকায় বিশৃঙ্খলা ছড়াচ্ছে, অভিযোগ মসজিদ কমিটির

Date:

Share post:

জ্ঞানবাপী মসজিদের(Gyanvati Mosque) ভিতরে শিবলিঙ্গ থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে এলাকায় বিশৃংখল পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার মসজিদ মামলার শুনানিতে আদালতে এমনটাই জানালো মসজিদ কমিটি। অবশ্য জ্ঞানবাপী মসজিদ কমিটির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত আবেদনের শুনানি আগামী ৩০ মে পর্যন্ত স্থগিত রাখা হয়েছে বারাণসী জেলা আদালতে তরফে।

বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ এই মামলার শুনানি শুরু হয় আদালতে(Court) প্রায় দু’ঘন্টা চলে শুনানি। মসজিদ কমিটির তরফে আবেদন জানানো হয়, হিন্দুত্ববাদীরা মসজিদের ভেতর পুজো করার আবেদন জানিয়েছে তা বাতিল করা হোক। যদিও এদিনের শুনানির পর আগামী ৩০ মে পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত করে দেয় আদালত।

প্রসঙ্গত, ২০২১-এর আগস্টে পাঁচ হিন্দু মহিলা জ্ঞানবাপীর ‘মা শৃঙ্গার গৌরী’ (ওজুখানা ও তহখানা নামে পরিচিত) এবং মসজিদের অন্দরের পশ্চিমের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজার্চনার অনুমতি চেয়েছিলেন বারাণসী আদালতে। সেই মামলায় কয়েকদিন আগেই বারাণসী আদালতের নির্দেশে জ্ঞানবাপী মসজিদের ভিতরে শুরু হয়েছিল ভিডিও সার্ভে। এরপরই সামনে আসে ‘শিবলিঙ্গ’টি। জ্ঞানবাপী মামলাটি নিম্ন আদালতে ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে জানিয়ে দিয়েছে, আপাতত সিল থাকবে মসজিদের ওজুখানা। তবে নমাজপাঠ করতে যাঁরা আসবেন, তাঁদের জন্য অন্য ব্যবস্থা করে দিতে হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত।




Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...